AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dry Tulsi Tips: জল দিলেও শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? মারাত্মক ক্ষতি না চাইলে এই ভুল একদম করবেন না

Vastu Tips: হিন্দু ধর্মমতে, নিয়মিত সকাল ও সন্ধ্যের সময় তুলসী গাছে জল ও দুধ নিবেদন করে পুজো করার রীতি রয়েছে। বিশ্বাস করা হয়, নিয়মিত এই শুভ গাছের পুজো করা হলে আর্থিক লাভ ও শান্তি বজায় থাকে। অনেকে শুকিয়ে যাওয়া তুলসী গাছকেও পুজো করে থাকেন। কিন্তু মাথায় রাখা উচিত, তুলসী পুজো করার রয়েছে বিশেষ কিছু নিয়ম। রয়েছে কিছু নিষেধাজ্ঞাও।

Dry Tulsi Tips: জল দিলেও শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? মারাত্মক ক্ষতি না চাইলে এই ভুল একদম করবেন না
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 3:00 PM
Share

রোদে গরমে যে কোনও গাছই শুকিয়ে যেতে পারে। তেমনি তুলসী গাছও একটা সময় গিয়ে শুকিয়ে যায়। হিন্দুদের ঘরে ঘরে তুলসী পুজো ও জল নিবেদন করার রীতি রয়েছে। হিন্দু ধর্মে ও জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্র মতে বাড়ির একটি নির্দিষ্ট কোণে তুলসী গাছ স্থাপন করার নিয়ম রয়েছে। হিন্দুরা মনে করেন, এই পবিত্র গাছে দেবী লক্ষ্মীর বাস। তাই নিয়মিত তুলসী গাছে জল নিবেদন করলে ঘরে লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় ও ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে। আয়ুর্বেদশাস্ত্রেও তুলসী গাছের গুরুত্ব অপরিসীম।

হিন্দু ধর্মমতে, নিয়মিত সকাল ও সন্ধ্যের সময় তুলসী গাছে জল ও দুধ নিবেদন করে পুজো করার রীতি রয়েছে। বিশ্বাস করা হয়, নিয়মিত এই শুভ গাছের পুজো করা হলে আর্থিক লাভ ও শান্তি বজায় থাকে। অনেকে শুকিয়ে যাওয়া তুলসী গাছকেও পুজো করে থাকেন। কিন্তু মাথায় রাখা উচিত, তুলসী পুজো করার রয়েছে বিশেষ কিছু নিয়ম। রয়েছে কিছু নিষেধাজ্ঞাও। সেই ভুলগুলি করা হলে তুলসী পুজোর হিতে বিপরীত ঘটতে পারে। তাই শুকিয়ে যাওয়া তুলসী গাছ কী করবেন, কী কী সতর্কতা মেনে চলা উচিত, কোন কাজ করলে মারাত্মক ক্ষতি হতে পারে, তার পুরোটাই জেনে নেওয়া উচিত।

কী কী মাথায় রাখবেন

বিশেষজ্ঞদের মতে, বাড়িতে তুলসী গাছ শুকিয়ে গেলে কখনও পুজো দেওয়া বা রাখা উচিত নয়। এককথায় বলা যেতে পারে, তুলসী গাছ শুকিয়ে গেলে কখনও বাড়িতে রাখবেন না। তবে নতুন করে তুলসী গাছ পুঁতলে তা শুভ বলে মনে করা হয়। কিন্তু তুলসী শুকিয়ে গেলে তা অশুভ। শুকনো তুলসী কখনওই ঘরে রাখা উচিত নয়। তাতে নেতিবাচক শক্তি বৃদ্ধি ঘটে। তুলসী শুকিয়ে গেলে অবিলম্বে সরিয়ে ফেলে নতুন গাছ লাগান।

শুকনো তুলসী গাছ ফেলে দিয়ে তা পুড়িয়ে দেবেন না কখনও। এমনটা কাজ করা খুবই অশুভ বলে মনে করা হয়। এমনটা হলে তুলসী গাছটিকে মাটির নিচে পুঁতে দিতে পারেন।

বাড়িতে তুলসী থাকলে কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন। তুলসী গাছের পাতা প্রয়োজন হলে ছিঁড়ে ফেলতে পারেন। তবে তার কিছু নির্দিষ্ট দিন রয়েছে। সেই সেই দিনগুলিতেই তুলসী পাতা ছিঁড়ে ফেলতে পারেন। রাতের বেলায় ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না।

হিন্দু ধর্মমতে, দেবী লক্ষ্মী বাস করেন তুলসী গাছে। তাই মাথায় রাখা উচিত, তুলসী গাছ কখনওই পায়ের নীচে না আসে। তুলসী গাছ যদি মাটিতে পড়ে থাকে, তাহলে মাটিতে পুঁতে দিতে পারেন। আবর্জনায় ফেলে দেবেন না কখনও। এছাড়া প্রতিদিন সকাল-সন্ধ্যায় তুলসী পূজা করতে হবে।

Follow Us