ফেব্রুয়ারিতে কোন রাশির অর্থের যোগ তুঙ্গে? কোন রাশি অর্থ নিয়ে পড়বেন বিপদে?
মিথুন (Gemini): মিথুন রাশির জন্য ফেব্রুয়ারি কিছুটা ওঠানামার মাস। একদিকে অতিরিক্ত ইনকামের সুযোগ, অন্যদিকে খরচের যোগ। গ্রহগত হিসাবে বুধের অবস্থানের ইঙ্গিত রয়েছে। হিসেব না রাখলে লাভের টাকা হাতছাড়া হতে পারে। কর্কট (Cancer): কর্কট রাশির জাতকদের আয় বাড়ার সম্ভাবনা জোরালো। সূর্য ও বৃহস্পতির শুভ যোগ অনুযায়ী চাকরিতে বেতন বৃদ্ধি বা ইনসেনটিভ মিলতে পারে। পারিবারিক সূত্রেও আর্থিক সাহায্য পাওয়ার ইঙ্গিত রয়েছে।

নতুন মাস এলেই অনেকেরই মনে প্রশ্ন থাকে কেমন চলবে মাস? খরচ বেশি হবে, না হাতে থাকবে টাকা? এই ফেব্রুয়ারি মাসটা অর্থভাগ্যের দিক থেকে কার জন্য স্বস্তির, আবার কার জন্য সতর্কতার? কি বলছে জ্যোতিষশাস্ত্র? বৈদিক জ্যোতিষ মতে এই সময় সূর্য, বৃহস্পতি ও শনির অবস্থান বদলের প্রভাব পড়ে রাশিভেদে আয়ের উপর। সেই গ্রহগত অবস্থানের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে কোন রাশির আয় কেমন হতে পারে তা বিশ্লেষণ করা হয়েছে।
মেষ (Aries):
ফেব্রুয়ারিতে মেষ রাশির জাতকদের আয় স্থিতিশীল থাকবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব এলে তার আর্থিক সুফল মিলতে পারে। বৈদিক মতে বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে পুরনো কোনও পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে হঠাৎ খরচ বাড়তে পারে, তাই সঞ্চয়ে নজর দেওয়া জরুরি।
বৃষ (Taurus):
এই মাসে বৃষ রাশির জাতকদের আয় ধারে হবে কিন্তু নিশ্চিত অগ্রগতি দেখা যাবে। শনির প্রভাবের কারণে টাকা আসতে দেরি হলেও তা স্থায়ী হবে। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি লাভজনক হতে পারে।
মিথুন (Gemini):
মিথুন রাশির জন্য ফেব্রুয়ারি কিছুটা ওঠানামার মাস। একদিকে অতিরিক্ত ইনকামের সুযোগ, অন্যদিকে খরচের যোগ। গ্রহগত হিসাবে বুধের অবস্থানের ইঙ্গিত রয়েছে। হিসেব না রাখলে লাভের টাকা হাতছাড়া হতে পারে।
কর্কট (Cancer):
কর্কট রাশির জাতকদের আয় বাড়ার সম্ভাবনা জোরালো। সূর্য ও বৃহস্পতির শুভ যোগ অনুযায়ী চাকরিতে বেতন বৃদ্ধি বা ইনসেনটিভ মিলতে পারে। পারিবারিক সূত্রেও আর্থিক সাহায্য পাওয়ার ইঙ্গিত রয়েছে।
সিংহ (Leo):
এই মাসে সিংহ রাশির আয় নির্ভর করবে নিজের সিদ্ধান্তের উপর। জ্যোতিষ মতে, মঙ্গল প্রভাবের কারণে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। স্থায়ী আয়ের দিকট ঠিক থাকলেও বড় লাভের জন্য সময় সহায় হবে না।
কন্যা (Virgo):
কন্যা রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি আর্থিকভাবে ইতিবাচক। বুধের শুভ অবস্থান অনুযায়ী বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে অতিরিক্ত আয় হতে পারে। ফ্রিল্যান্স বা পার্টটাইম কাজ থেকে টাকা আসার যোগও রয়েছে।
তুলা (Libra):
তুলা রাশির আয় মাঝারি থাকবে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী শুক্রের প্রভাবের কারণে বিলাসবহুল খরচ বাড়তে পারে, ফলে হাতে টাকা থাকলেও সঞ্চয় কম হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃশ্চিক (Scorpio):
এই মাসে বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক চাপ কিছুটা কমবে। পুরনো সমস্যার সমাধান হলে আয় স্বাভাবিক হবে। গ্রহগত যোগ বলছে ধৈর্য ধরলে মাসের শেষদিকে মিলতে পারে স্বস্তি ।
ধনু (Sagittarius):
ধনু রাশির জন্য ফেব্রুয়ারি আয়ের দিক থেকে ভালো। বৃহস্পতির প্রভাব থাকায় নতুন সুযোগ ও প্রমোশনের সম্ভাবনা রয়েছে। তবে খরচ নিয়ন্ত্রণে রাখা দরকার।
মকর (Capricorn):
মকর রাশির জাতকদের আয় বাড়বে ধীরে। শনির প্রভাবে কঠোর পরিশ্রমের ফল এই মাসে মিলতে শুরু করবে। হঠাৎ বড় অঙ্কের টাকা আসার যোগ কম, তবে স্থায়িত্ব থাকবে।
কুম্ভ (Aquarius):
কুম্ভ রাশির জন্য ফেব্রুয়ারি আর্থিকভাবে শক্তিশালী। সূর্য এই রাশিতে থাকায় আত্মবিশ্বাস বাড়বে, তার প্রভাব পড়বে আয়ের উপর। নতুন প্রোজেক্ট বা ব্যবসায় লাভের স্পষ্ট ইঙ্গিত রয়েছে।
মীন (Pisces):
মীন রাশির জাতকরা আয়ের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। বৈদিক মতে বৃহস্পতির প্রভাব ইতিবাচক হলেও অযথা খরচ বাড়তে পারে। পরিকল্পনা করে চললে মাসের শেষে সঞ্চয় হওয়া সম্ভব।
