Jupiter transit 2026: বৃহস্পতির কৃপায় কেরিয়ারে উন্নতি, আর্থিক লাভ! সুসময় শুরু কোন কোন রাশির?
Horoscope 2026: গত ৩১ অক্টোবর সিংহ রাশিতে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি। ইতিমধ্যেই বারোটি রাশির জীবনে এই গ্রহ পরিবর্তনের প্রভাব পড়া শুরু হয়ে গিয়েছে। কার কেমন কাটবে আগামী দিনগুলো, জেনে নিন বিস্তারিত।

বৃহস্পতি (Jupiter) রাশি বদলেছে। আর তার জেরে বারোটি রাশির জীবনেই বড়সড় প্রভাব পড়তে শুরু করেছে। প্রকৃতির নিয়ম মেনেই গ্রহরা এক ঘর থেকে অন্য ঘরে যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পুরো রাশিচক্র ঘুরতে দেবগুরু বৃহস্পতির সময় লাগে কমবেশি বারো বছর। এক একটি রাশিতে এই গ্রহ প্রায় এক বছর থাকে। তবে গত ৩১ অক্টোবর দুপুর ১২টা ২ মিনিটে বৃহস্পতি সোজা সূর্যের ঘর অর্থাৎ সিংহ রাশিতে চলে গিয়েছে। সিংহ হল গ্রহদের রাজা সূর্যের নিজের ঘর। রাজার ঘরে গুরুর এই আগমন জ্যোতিষ শাস্ত্রের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কবে থেকে শুরু হচ্ছে এই প্রভাব?
গত ৩১ অক্টোবর বৃহস্পতি সিংহ রাশিতে যাওয়ার পর থেকেই মানুষের জীবনে এর ফল মিলতে শুরু করে দিয়েছে। তবে সব সময় যে গ্রহরা সোজা পথে চলে, এমনটা কিন্তু নয়। কখনও কখনও তাদের গতি বাঁকাও হয়। মহাকাশের অঙ্কে আগামী ১৩ ডিসেম্বর বৃহস্পতি উল্টো পথে হাঁটা শুরু করবে। এরপর নতুন বছর অর্থাৎ ২৫ জানুয়ারি (২০২৭) রাত ১টা ৩২ মিনিটে গ্রহটি আবার পুরনো ঘর কর্কটে ফিরে যাবে। সেখানে ২৫ জুন পর্যন্ত থাকবে। এরপর ২৬ জুন ভোরে ফের সিংহ রাশিতে তার রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে। গ্রহের এই দীর্ঘ আসা-যাওয়ার খেলায় এখন থেকেই প্রতিটি রাশির উপরেই কমবেশি প্রভাব পড়বে।
রাশি অনুযায়ী কেমন প্রভাব?
মেষ, সিংহ ও ধনু: এই তিন রাশির মানুষের সময়টা এখন থেকে বেশ ভালো কাটবে। শরীর সুস্থ থাকবে। পড়াশোনায় দারুণ ফল মেলার সুযোগ রয়েছে। সন্তানকে নিয়েও কোনও দুশ্চিন্তা থাকবে না বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।
বৃষ ও কন্যা: পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ রয়েছে। বাড়িতে শুভ কাজের আসর বসতে পারে। সুখ ও শান্তি বজায় থাকবে।
মিথুন, তুলা ও কুম্ভ: আর্থিক দিক থেকে সময়টা দারুণ। আয়ের নতুন রাস্তা খুলতে পারে। ভাইবোন ও স্ত্রীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। যাঁরা অংশীদারি ব্যবসা করেন, তাঁদের জন্য বড় লাভের সম্ভাবনা রয়েছে।
কর্কট, বৃশ্চিক ও মীন: অফিসের কাজে উন্নতি হবে। কেরিয়ারে নতুন কোনও ভালো খবর আসতে পারে। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে।
মকর: বাড়িতে গৃহসুখ বজায় থাকবে। বিশেষ করে মায়ের তরফ থেকে আনন্দ বা কোনও সুবিধা মিলতে পারে।
বৃহস্পতির এই রাশি পরিবর্তন সব মিলিয়ে অনেকের জীবনেই নতুন আলো নিয়ে আসছে। তবে শুধু ভাগ্যের উপর ছেড়ে দিলে চলবে না। সঠিক সময়ে সুযোগ কাজে লাগালে সাফল্য নিশ্চিত বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্র, প্রচলিত বিশ্বাস এবং গ্রহ-নক্ষত্রের গণনার উপর ভিত্তি করে লেখা। এই তথ্য সম্পূর্ণ নির্ভুল হবে, এমন কোনও দাবি করা হচ্ছে না। জীবনের যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।)
