AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahalaxmi Rajyog 2026: পকেটে হবে গরম, কাটবে সব বাধা! ৯ অগস্ট মহালক্ষ্মী রাজযোগে ছক্কা হাঁকাবে কোন ৩ রাশি?

Solar Eclipse 2026: অগস্টের সূর্যগ্রহণের ঠিক আগেই তৈরি হতে চলেছে দারুণ শুভ মহালক্ষ্মী রাজযোগ। ৯ আগস্ট থেকে চাঁদ ও মঙ্গলের মিলনে বদলে যাবে গ্রহের হিসাব। এই শুভ যোগের প্রভাবে ৩টি রাশির জীবনে হঠাৎ প্রচুর টাকা আসার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন পথ খোলার পাশাপাশি দীর্ঘদিনের আটকে থাকা কাজও এবার শেষ হবে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।

Mahalaxmi Rajyog 2026: পকেটে হবে গরম, কাটবে সব বাধা! ৯ অগস্ট মহালক্ষ্মী রাজযোগে ছক্কা হাঁকাবে কোন ৩ রাশি?
কী বলছেন জ্যোতিষবিদরা?Image Credit: pinterest
| Updated on: Aug 06, 2026 | 8:43 AM
Share

আগামী ১২ অগস্ট মহাকাশে এক বিরল সূর্যগ্রহণ হতে চলেছে। জ্যোতিষবিদদের মতে সেই মহাজাগতিক ঘটনার ঠিক তিন দিন আগেই, অর্থাৎ ৯ আগস্ট বিকেলেই ঘটার কথা এক চমৎকার কাকতালীয় ঘটনা। ওই দিন দুপুর ৩টে ৪৮ মিনিটে চাঁদ যখন মিথুন রাশিতে পা রাখবে, ঠিক তখনই তৈরি হবে জ্যোতিষ শাস্ত্রের অন্যতম শুভ ‘মহালক্ষ্মী রাজযোগ’ (Mahalaxmi Rajyog)। কারণ মিথুন রাশিতে মঙ্গলদেব আগে থেকেই বসে আছেন। মঙ্গল আর চাঁদের এই রাজজোটে বদলে যেতে পারে অনেকেরই ভাগ্যের গতিপথ!

এমনিতে গ্রহ-নক্ষত্রের হিসাবনিকাশ আমাদের দৈনন্দিন জীবনে দারুণ প্রভাব ফেলে। জ্যোতিষীদের মতে, এই শুভ যোগ তৈরি হওয়ার ফলে বেশ কয়েকটি রাশির পকেটে টান তো দূর, বরং হঠাৎ টাকার মুখ দেখার সম্ভাবনা প্রবল। তবে সব রাশির মধ্যে ৩টি রাশির জাতক-জাতিকারা এতে সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন।

মিথুন রাশি (Gemini): সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে মিথুন রাশির ওপর। কারণ এই যোগটি ঘটছে তাদের নিজেদের রাশিতেই! ব্যবসায়ে নতুন কোনও পরিকল্পনা আটকে থাকলে এবার তা ঝড়ের গতিতে এগোবে। আয়ের নতুন দিশা খোলার পাশাপাশি সমাজে সম্মান ও দাপট বাড়বে চোখে পড়ার মতো। নতুন যে যোগাযোগগুলো তৈরি হবে, তা ভবিষ্যতের জন্য বেশ কাজের প্রমাণিত হতে চলেছে। আটকে থাকা কাজগুলো আবার চালু হয়ে যাওয়াক সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি (Virgo): দ্বিতীয় ভাগ্যবানের তালিকায় রয়েছে কন্যা রাশি। দীর্ঘদিন ধরে যে কাজগুলোর পেছনে কষ্ট করছিলেন, এবার তার মিষ্টি ফল হাতের মুঠোয় আসবে। চাকরি কিংবা ব্যবসায় উন্নতির দারুণ সুযোগ তৈরি হবে। আয়ের নতুন রাস্তা খুলতে পারে। সংসারে হাসি-খুশি ফিরবে এবং এই সময়ে নতুন কোনও ব্যবসা বা উদ্যোগ শুরু করলে হাতেনাতে সাফল্য মিলতে পারে।

মকর রাশি (Capricorn): তৃতীয় যে রাশির ওপর মা লক্ষ্মীর কৃপা ঝরতে চলেছে, তা হল মকর রাশি। পুরনো সব শারীরিক কষ্ট মেটার পাশাপাশি অর্থের টানাটানি নিমেষেই মিটে যেতে পারে। ভাগ্য আপনার পাশে থাকবে, ফলে থমকে থাকা অনেক কাজই সহজে শেষ হয়ে যাবে। পরিবারে খুশির আমেজ বজায় থাকবে এবং বাড়িতে কোনও পুজো বা শুভ অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা রয়েছে।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য