Kolkata Metro: সাতদিনের মধ্যে মার্কেট খালি করার নির্দেশ, মেট্রোর কাজে সবুজ সঙ্কেত হাইকোর্টের
High Court on Kolkata Metro: সাতদিনের মধ্যে বি সিরায় মার্কেট খালি করতে হবে। ১৯৫৪ সালের মার্কেট, ৩২১ স্টলকে কাজ চলাকালীন পুনর্বাসনের ব্যবস্থা করবে মেট্রো কর্তৃপক্ষ। বিকল্প জায়গায় স্টলগুলি সরলে, সেখানে জল, শৌচাগার, বিদ্যুৎ, নিরাপত্তার মতো বিষয়গুলির বন্দোবস্ত করতে হবে।

কলকাতা: ধর্মতলা-জোকা মেট্রোর কাজে বাধা কাটাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সাতদিনে কাজ শুরু করার সবুজ সঙ্কেত বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের। বিধানচন্দ্র রায় মার্কেটের ৩২১ স্টলকে সাতদিনে শর্ত সরে যাওয়ার নির্দেশ বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের। মেট্রোর কাজ সম্পন্ন হলে ফের পুরনো জায়গায় ফিরবেন ব্যবসায়ীরা।
সাতদিনের মধ্যে বি সি রায় মার্কেট খালি করতে হবে। ১৯৫৪ সালের মার্কেট, ৩২১ স্টলকে কাজ চলাকালীন পুনর্বাসনের ব্যবস্থা করবে মেট্রো কর্তৃপক্ষ। বিকল্প জায়গায় স্টলগুলি সরলে, সেখানে জল, শৌচাগার, বিদ্যুৎ, নিরাপত্তার মতো বিষয়গুলির বন্দোবস্ত করতে হবে। বিকল্প জায়গায় কীভাবে, কোথায় কোন স্টল বসবে তার লে-আউট দিতে হবে। মূলত এই শর্তে কাজের জন্য স্টলগুলি ফাঁকা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জোকা-এসপ্লানেড মেট্রো সম্প্রসারণের কাজে বাধা হয়ে রয়েছে বি সি রায় বা বিধান মার্কেট। ধর্মতলায় স্টেশন তৈরি করতে গেলে এই মার্কেটকে অন্যত্র সরাতে হবে। অথচ সেই অনুমতি দেয়নি সেনা। ফলে এই মেট্রো রুট এসপ্লানেড পর্যন্ত হওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছিল। পরে সেই মার্কেট সরাতে বিকল্প প্রস্তাব দেয় কেএমআরসিএল।
কেএমআরসিএলের প্রস্তাব অনুযায়ী, ময়দান মার্কেটটিকে যথাস্থানে রেখে দুধারে অস্থায়ী পাঁচিল দিয়ে ঘিরে তৈরি হবে স্টেশন। মার্কেটের দুপাশে তৈরি হবে স্টেশন। কাজ শেষ হলে পাঁচিলটি ভেঙে দেওয়া হবে।
