AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja: পুজোর আগে বাড়ি-ঘর পরিষ্কার করছেন? বাস্তুমতে এই কাজ করুন, সমৃদ্ধিও আসবে

Vastu Tips: পুজো আসার আগে বাড়িঘর সাজিয়ে তোলার চল বহু পুরনো। এই সময় অপ্রয়োজনীয় ফেলে দেওয়া হয়। অপরিষ্কার জায়গা পরিষ্কার করা হয়। ঘর গুছিয়ে রাখা হয়। এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং মনটাও ভাল থাকে। এই সুযোগে যদি বাস্তুমতে বাড়ি সাজানো যায়, শুভশক্তির আগমন ঘটবে।

Durga Puja: পুজোর আগে বাড়ি-ঘর পরিষ্কার করছেন? বাস্তুমতে এই কাজ করুন, সমৃদ্ধিও আসবে
Image Credit: onurdongel/E+/Getty Images
| Updated on: Sep 27, 2024 | 4:58 PM
Share

পরের সপ্তাহে মহালয়া। আর কিছু দিনের মধ্যে ঢাকে কাঠি পড়ল বলে। উমার ঘরের ফেরার দিন গুনছে সকলে। উৎসবের আমেজে বাড়িকেও সাজিয়ে তুলবেন নিশ্চয়ই। আর এই পুজো সময় বাড়িতেও যাতে সমৃদ্ধ আসে, সেটাও চান সকলে। তাই পুজোয় বাড়ি সাজান বাস্তুমতে। পুজো আসার আগে বাড়িঘর সাজিয়ে তোলার চল বহু পুরনো। এই সময় অপ্রয়োজনীয় ফেলে দেওয়া হয়। অপরিষ্কার জায়গা পরিষ্কার করা হয়। ঘর গুছিয়ে রাখা হয়। এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে এবং মনটাও ভাল থাকে। এই সুযোগে যদি বাস্তুমতে বাড়ি সাজানো যায়, শুভশক্তির আগমন ঘটবে।

১) পুজো আসার আগে বাড়িতে থাকা সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন। দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয় না এমন জিনিসপত্র সরিয়ে ফেলুন। এগুলো ঘরে ইতিবাচক শক্তি সঞ্চারে বাধা হয়ে দাঁড়ায়।

২) বাড়ির উত্তর-পূর্ব কোণে তুলসী গাছ বসান। বাস্তুমতে, তুলসী গাছ বাড়িতে শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে।

৩) ঠাকুরঘরে মা দুর্গার মূর্তি থাকলে তা উত্তর-পূর্ব কোণে রাখুন। পাশাপাশি যে জায়গায় মূর্তি রাখবেন, সেখানটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। আর মা দুর্গার মূর্তি সবসময় সিংহাসনে বা কোনও উঁচু জায়গায় রাখুন।

৪) পুজোর সময়ে রুপো ও তামার পাত্র ব্যবহারের চল বেশি। তাই পুজো আসার আগেই এসব বাসনপত্র ধুয়ে, মেজে পরিষ্কার করে রাখুন। পুজোর সময় স্টেনলেস স্টিলের পাত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন।

৫) বাড়িতে রোজ সন্ধেবেলা ধুনো জ্বালান। ধুনোর ধোঁয়া বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চার হয়। পাশাপাশি ঘরের সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যান।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?