AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাবধান! বাড়ির ছাদ সাজাতে গিয়ে নিজের বিপদ নিজেই ডাকছেন না তো?

ছাদে রাখা জলের ট্যাঙ্কটি অকেজো হয়ে পড়ে নেই তো? বাস্তুবিদদের মতে, বহুদিনের অচল জলের ট্যাঙ্ক নেতিবাচক শক্তির কেন্দ্র হয়ে দাঁড়ায়। এর ফলে অনিদ্রা ও গভীর উৎকণ্ঠার মতো সমস্যা গ্রাস করতে পারে বাড়ির সদস্যদের। তাই ট্যাঙ্ক অকেজো হলে তা সরিয়ে ফেলুন অথবা দ্রুত সারিয়ে নিন।

সাবধান! বাড়ির ছাদ সাজাতে গিয়ে নিজের বিপদ নিজেই ডাকছেন না তো?
ঝাঁটা কি ছাদে রাখছেন?Image Credit: Gemini Ai
| Updated on: Apr 28, 2026 | 8:26 AM
Share

সকাল-বিকেলে একটু পায়চারি করা কিংবা পছন্দের গাছ দিয়ে ছাদবাগান সাজানো- শহরজীবনের ব্যস্ততায় নিজের বাড়ির ছাদ মানেই এক টুকরো শান্তি। কিন্তু জানেন কি, আপনার এই পছন্দের ছাদটিই হতে পারে অশুভ শক্তির আস্তানা? অনেক সময় অনেকেই গুরুত্ব না দিয়ে ছাদে এমন কিছু আবর্জনা বা পুরনো জিনিস জমিয়ে রাখেন, যা বাস্তুমতে ঘোর অমঙ্গল ডেকে আনে। অজান্তেই কি আপনিও নিজের সংসারে অশান্তি বা আর্থিক অনটনকে নিমন্ত্রণ জানাচ্ছেন? বাস্তু বিশেষজ্ঞদের মতে, ছাদ পরিষ্কার রাখার ওপর নির্ভর করে পরিবারের সুখ-সমৃদ্ধি। চলুন দেখে নেওয়া যাক, ছাদে ঠিক কোন জিনিসগুলো রাখা আপনার জন্য হতে পারে মারাত্মক ভুল।

জঞ্জাল 

ঘরের পুরনো বা ভাঙা চেয়ার-টেবিল অন্দরমহলে রাখলে দেখতে খারাপ লাগে বলে আমরা তা ছাদে তুলে দিই। বাস্তুশাস্ত্র বলছে, এই ভাঙা আসবাব নেতিবাচক শক্তিকে চুম্বকের মতো টানে। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অকারণ মানসিক চাপ বাড়তে পারে এবং থমকে যেতে পারে আপনার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আর্থিক উন্নতি।

মরচে ধরা লোহা 

ছাদের এক কোণে পড়ে থাকা মরচে ধরা পুরনো লোহা বা লোহার সরঞ্জাম একেবারেই শুভ নয়। শাস্ত্র মতে, মরচে ধরা লোহা শনির কুপ্রভাব বাড়িয়ে দেয়। এর ফলে সংসারে কলহ যেমন বাড়ে, তেমনই শরীর-স্বাস্থ্যের ওপর এর খারাপ প্রভাব পড়তে পারে। লোহার কোনও টুকরো যদি অপ্রয়োজনীয় হয়ে থাকে, তবে তা দ্রুত বিদায় করাই বুদ্ধিমানের কাজ।

ঝাঁটা কি ছাদে রাখছেন?

অনেকে ছাদ পরিষ্কারের ঝাঁটাটি সেখানেই ফেলে রাখেন। কিন্তু মনে রাখবেন, বাস্তুমতে ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয়। ছাদে যত্রতত্র ঝাঁটা বা পরিষ্কারের সরঞ্জাম ফেলে রাখলে মা লক্ষ্মীকে অসম্মান করা হয় বলেই বিশ্বাস। এতে কর্মজীবনে নানা বাধা আসতে পারে এবং উপার্জনের চেয়ে খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

অচল জলের ট্যাঙ্ক

ছাদে রাখা জলের ট্যাঙ্কটি অকেজো হয়ে পড়ে নেই তো? বাস্তুবিদদের মতে, বহুদিনের অচল জলের ট্যাঙ্ক নেতিবাচক শক্তির কেন্দ্র হয়ে দাঁড়ায়। এর ফলে অনিদ্রা ও গভীর উৎকণ্ঠার মতো সমস্যা গ্রাস করতে পারে বাড়ির সদস্যদের। তাই ট্যাঙ্ক অকেজো হলে তা সরিয়ে ফেলুন অথবা দ্রুত সারিয়ে নিন।

কাঁটাযুক্ত গাছ 

ছাদবাগান করতে কে না ভালোবাসেন! তবে বাস্তুমতে, গোলাপ ছাড়া অন্য কোনও কাঁটাযুক্ত গাছ বা ক্যাকটাস ছাদে রাখা একদম উচিত নয়। এতে সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি হয়। একইভাবে, পুরনো ছিঁড়ে যাওয়া জুতো বা অব্যবহৃত জামাকাপড় ছাদে জমিয়ে রাখলে ভাগ্য বিড়ম্বনা এবং কর্মক্ষেত্রে নানা ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল থাকে।

Follow Us