AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vyatipat Yog: ১০ জুলাই থেকে টাকার বৃষ্টি ৪ রাশিতে! কপালে রয়েছে রাজকীয় সম্মান ও সম্পত্তি

Vyatipat Yog 2026: আগামী ১০ জুলাই চন্দ্র ও সূর্যের মিলনে তৈরি হচ্ছে শক্তিশালী ব্যতিপাত যোগ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সাধারণত এই যোগকে অশুভ মনে করা হলেও, ২০২৬ সালের এই বিশেষ যোগে ভাগ্য খুলতে চলেছে ৪ রাশির।

Vyatipat Yog: ১০ জুলাই থেকে টাকার বৃষ্টি ৪ রাশিতে! কপালে রয়েছে রাজকীয় সম্মান ও সম্পত্তি
Image Credit: Free pik
| Updated on: Jun 21, 2026 | 9:28 PM
Share

ব্যতিপাত যোগ (Vyatipat Yog 2026) নামটা শুনলেই জ্যোতিষ শাস্ত্রে একটু ভয়ের আবহ তৈরি হয়। সাধারণত এই সময়টাকে অশুভ বা নেতিবাচক শক্তির প্রতীক বলেই মনে করা হয়ে থাকে। কিন্তু মহাজাগতিক গ্রহ-নক্ষত্রের চালচলন সবসময় সবার জন্য এক ফল দেয় না। আগামী ১০ জুলাই, ২০২৬ শুক্রবার ঠিক তেমনই এক মোড় আসতে চলেছে জ্যোতিষ চক্রে। ওই দিন সকাল ৬টা ৫৩ মিনিটে চন্দ্র ও সূর্যের এক বিশেষ অবস্থানে তৈরি হতে চলেছে এই ব্যতিপাত যোগ, যা দুপুর ১২টা ২৭ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। আর এই মাত্র কয়েক ঘণ্টার মহাজাগতিক খেল খতম হওয়ার আগেই ৪টি রাশির ভাগ্য পুরোপুরি ঘুরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই যোগে মূলত সূর্যের তেজ ও চন্দ্রের মানসিক শক্তির এক অদ্ভুত মেলবন্ধন ঘটবে, যার সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে নির্দিষ্ট কিছু মানুষের জীবনে। ব্যাংক ব্যালেন্স বাড়ার পাশাপাশি সমাজে এক লাফে মাথাচাড়া দেবে মান-সম্মান। চলুন দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন ভাগ্যবান রাশি রয়েছে:

বৃষ রাশি ব্যতিপাত যোগের জেরে সবচেয়ে বেশি পোয়াবারো হতে চলেছে বৃষ রাশির জাতক-জাতিকাদের। দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে যে কাজগুলো আটকে ছিল, তা এবার ম্যাজিকের মতো সম্পন্ন হবে। শুধু তাই নয়, আচমকাই বড় অঙ্কের টাকা হাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা। অফিসে পদোন্নতি তো বটেই, সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনও বিবাদ থাকলে তা মিটে গিয়ে আইনি জটিলতা থেকে মুক্তি মিলতে পারে। আত্মবিশ্বাস তুঙ্গে থাকায় মানসিক শান্তি বজায় থাকবে এই সময়ে।

সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য এই সময়টা যেন অন্ধকারের পর নতুন ভোরের মতো। যদি দীর্ঘদিন ধরে কোনও পুরনো ক্রনিক অসুখে ভুগে থাকেন, তবে এই যোগের প্রভাবে স্বাস্থ্যের অভাবনীয় উন্নতি লক্ষ্য করবেন। পারিবারিক অশান্তি ও ঝামেলার অবসান ঘটিয়ে সম্পর্কে মধুরতা ফিরবে। সমাজের কোনও প্রভাবশালী বা বড় ব্যক্তিত্বের সাহায্য মিলবে, যা কেরিয়ারে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেবে আপনাকে। আর্থিক সংকট কেটে গিয়ে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে।

তুলা রাশি তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই ব্যতিপাত যোগ কেরিয়ারে দুর্দান্ত জোয়ার নিয়ে আসবে। আর্থিক স্থিতিশীলতা এতটাই মজবুত হবে যে পুরনো সমস্ত দেনা-পাওনা চুকিয়ে ফেলা সম্ভব হবে। কর্মক্ষেত্রে সিনিয়ারদের কাছ থেকে বিশেষ প্রশংসা ও সহযোগিতা পাবেন। প্রেম বা দাম্পত্য জীবনে যে ভুল বোঝাবুঝি চলছিল, তা পুরোপুরি দূর হয়ে যাবে। ব্যবসায়ীরা এই সময়ে নতুন কোনও বড় ডিল বা বিনিয়োগের মাধ্যমে বিপুল লাভের মুখ দেখতে পারেন।

মকর রাশি ব্যতিপাত যোগ মকর রাশির জীবনে এক নতুন এনার্জি বা শক্তির সঞ্চার করবে। আপনার ভেতরের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা লিডারশিপ কোয়ালিটি আরও প্রকাশ পাবে, যার ফলে অফিসে নতুন দায়িত্ব মিলতে পারে। আর্থিক টানাপোড়েন শেষ হয়ে উপার্জনের নতুন উৎস তৈরি হবে। রিয়েল এস্টেট বা নতুন কোনও প্রপার্টি কেনার স্বপ্ন থাকলে এই সময়ে তা পূরণ হওয়া সময়ের অপেক্ষা মাত্র। পুরনো শত্রুতা ভুলে নতুন করে দিন শুরু করার এটাই সেরা সুযোগ।

(বিঃদ্রঃ: এই প্রতিবেদনে দেওয়া তথ্য সম্পূর্ণভাবে জ্যোতিষ শাস্ত্রের অনুমান ও বিশ্বাসের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। এর কোনও বৈজ্ঞানিক বা বাস্তব প্রতিফলন ঘটবেই, এমন কোনও নিশ্চয়তা দেওয়া হচ্ছে না।)

Follow Us
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?