AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: ফাইনালের আগে নতুন অবতার! বিশ্বকাপের অফিসিয়াল বলে বড় বদল আনল ফিফা ও অ্যাডিডাস!

WC 2026 Match Ball: এই বলে রয়েছে বিশ্বকাপের আয়োজক মোট ১৬টি শহরের নাম। তবে সেমি ফাইনাল, তৃতীয় স্থান ও ফাইনাল ম্যাচের আয়োজক শহরের নামগুলি বিশেষ গুরুত্ব পেয়েছে। এই বলে রয়েছে Connected Ball Technology - যা আরও দ্রুত বলের তথ্য পেতে সাহায্য করবে। এর পাশাপাশি এই বলে থাকা চিপের মাধ্যমে ডেটা ভারের সিদ্ধান্ত গ্রহণে আরও সুবিধে করবে।

FIFA World Cup 2026: ফাইনালের আগে নতুন অবতার! বিশ্বকাপের অফিসিয়াল বলে বড় বদল আনল ফিফা ও অ্যাডিডাস!
ট্রায়োন্দা ফাইনালImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 07, 2026 | 5:15 PM
Share

আমেরিকা : ৪ বছর অন্তর যতবার বিশ্বকাপ হয়, ততবার বিশ্বকাপ নিয়ে চর্চার পাশাপাশি আলোচনার কেন্দ্রে থাকে বিশ্বকাপের বলও। অতীতে কথা উঠেছে জাবুলানি (২০১০), ব্রাজুকা (২০১৪), টেলস্টার (২০১৮) নিয়ে। এবার আবার চমক। বিশ্বকাপের শেষ পর্বের আগে দর্শক ও খেলোয়াড়দের জন্য বিশেষ খবর আনল ফিফা। ২০২৬ ফিফা বিশ্বকাপ সেমি ফাইনাল, তৃতীয় স্থানের ম্যাচ (ব্রোঞ্জ ফাইনাল) ও ফাইনালে ব্যবহার করা হবে বিশেষ ম্যাচ বল।

বিশ্বকাপের গ্ৰুপ পর্বে বিশেষ ‘ট্রায়োন্ডা’ বল দিয়ে খেলা হয়েছে বিশ্বকাপের ম্যাচগুলি। যেহেতু বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা, মেক্সিকো ও কানাডা – তাই তিন আয়োজক দেশের প্রতীক হিসেবে বলে ব্যবহার হচ্ছিল ম্যাপল পাতা, তারা ও ঈগলের নকশা। তবে এবার নতুন ডিজাইনের ম্যাচ বল আনল ফিফা ও বল প্রস্তুতকরণ সংস্থা অ্যাডিডাস। বিশ্বকাপের সেমি ফাইনাল, তৃতীয় স্থানের ম্যাচ ও ফাইনাল ম্যাচ নিয়ে বিশেষ ম্যাচ বল আনল ফিফা। এর নাম ট্রিয়োন্দা ফাইনাল। এই বলের মূল বদল হল, বলে কালো ও সোনালি রঙের মিশ্রণ। কালো রঙের উপর সোনালি রং এর নকশায় দেওয়া হয়েছে বিশ্বকাপের ট্রফির ছবি।

একই সঙ্গে এই বলে রয়েছে বিশ্বকাপের আয়োজক মোট ১৬টি শহরের নাম। তবে সেমি ফাইনাল, তৃতীয় স্থান ও ফাইনাল ম্যাচের আয়োজক শহরের নামগুলি বিশেষ গুরুত্ব পেয়েছে। এই বলে রয়েছে Connected Ball Technology – যা আরও দ্রুত বলের তথ্য পেতে সাহায্য করবে। এর পাশাপাশি এই বলে থাকা চিপের মাধ্যমে ডেটা ভারের সিদ্ধান্ত গ্রহণে আরও সুবিধে করবে।

বিশ্বকাপের ইতিহাসে এর আগে ফাইনাল ম্যাচে ব্যবহৃত বলের রঙে সামান্য পরিবর্তন করা হলেও সম্পূর্ণ নতুন ডিজাইন আনার ঘটনা এই প্রথম। এর ফলে শেষ চার ম্যাচে সোনালি ম্যাচ বল নিয়েও আগ্রহ বাড়ছে ফুটবল মহলে।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর