AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anvay Dravid: বাবার পথেই ছেলে, ভারতের অনুর্ধ্ব ১৯ দলে সুযোগ পেলেন দ্রাবিড় পুত্র অনভয়!

Rahul Dravid Son: কর্ণাটকের এই তরুণ অনভয় বয়সভিত্তিক ক্রিকেটে ক্রমাগত নিজের ছাপ রেখে চলেছেন। গত বছরের বিনু মাঁকড় ট্রফিতে তিনি কর্ণাটক দলকে নেতৃত্ব দিয়েছিলেন ও কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন।টুর্নামেন্টে তিনি ৬ ম্যাচে মোট ২২০ রান করেছিলেন, যার মধ্যে ছিল দুটি হাফ সেঞ্চুরির ইনিংস।

Anvay Dravid: বাবার পথেই ছেলে, ভারতের অনুর্ধ্ব ১৯ দলে সুযোগ পেলেন দ্রাবিড় পুত্র অনভয়!
আবার গর্বিত রাহুল দ্রাবিড়!Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 11, 2026 | 6:53 PM
Share

কলকাতা: একেই বলে ‘বাপ কা বেটা’ । বাবা রাহুল দ্রাবিড় (Rahul Dravid) দেশের তারকা ক্রিকেটার। দেশকে জিতিয়েছেন বহু ম্যাচ। গোটা বিশ্ব তাঁকে চেনে ‘দ্য ওয়াল’ নামে। শোয়েব আখতার থেকে গ্লেন ম্যাকগ্রা – সবার বিরুদ্ধেই সাবলীল পারফরম্যান্স ছিল দ্রাবিড়ের। এবার দেশের হয়ে অনুর্ধ্ব ১৯ (Under 19) ফর্ম্যাটে খেলার সুযোগ পেলেন রাহুল দ্রাবিড়ের ছেলে, অনভয় দ্রাবিড় (Anvay Dravid)। আজ বৃহস্পতিবার এই দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড (BCCI)।

এস শরতের নেতৃত্বাধীন বিসিসিআই-য়ের জুনিয়র ক্রিকেট কমিটি আজ শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে। আগামী ৪ জুলাই থেকে শুরু হতে চলা এই সফরে তিনটি ওয়ানডে ও দুটি মাল্টি-ডে ম্যাচ খেলা হবে। রজত বাঘেলার পাশাপাশি অনভয়কে ওয়ানডে দলে অন্যতম উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে। অন্যদিকে, মাল্টি ডে ম্যাচগুলোর জন্য নির্বাচকরা উইকেটরক্ষক হিসেবে বেছে নিয়েছেন মানব কৃষ্ণ ও আর্য সন্দেশ সাকপালকে।

কর্ণাটকের এই তরুণ অনভয় বয়সভিত্তিক ক্রিকেটে ক্রমাগত নিজের ছাপ রেখে চলেছেন। গত বছরের বিনু মাঁকড় ট্রফিতে তিনি কর্ণাটক দলকে নেতৃত্ব দিয়েছিলেন ও কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। একই সঙ্গে ব্যাট হাতে সবাইকে মুগ্ধ করেছিলেন। টুর্নামেন্টে তিনি ৬ ম্যাচে মোট ২২০ রান করেছিলেন, যার মধ্যে ছিল দুটি হাফ সেঞ্চুরির ইনিংস। যদিও এই সফরে দলের ক্যাপ্টেন যশবর্ধন সিং চৌহান, যাঁকে ওয়ান ডে ও মাল্টি ডে – দুই দলেরই ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে। আর লক্ষ্য রায়চন্দানিকে করা হয়েছে দলের ভাইস ক্যাপ্টেন।

অতীতে, ২০২৪ সালে দ্রাবিড়ের বড় ছেলে সমিত দ্রাবিড় ভারতের অনুর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছিলেন। এবার সুযোগ পেলেন ছোট ছেলে অনভয়ও। এবার বাবার মতোই সাফল্য ছেলেও পান কি না, তার উত্তর দেবে সময় কিন্তু ভারতীয় ক্রিকেটে যে দ্রাবিড় পরিবারের একটা লেগাসি তৈরী হচ্ছে, তা বলা যায়।

Follow Us