ভারত-পাকিস্তান ম্যাচের আগে বাবরকে ‘টার্গেট’ দেশেরই প্রাক্তনদের!

ওই শোতেই ‘বাজি’ ধরেন আহমেদ শেহজাদ। তিনি বলেন, “যদি বাবর আজম ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতায়, তাহলে অনুষ্ঠানের সকল দর্শকের খাবারের দায়িত্ব আমার।” উপস্থাপক তখন প্রশ্ন করেন, বাবর যদি ১৬০ স্ট্রাইক রেটে ম্যাচ জেতায়, আমির কি তাহলে নিজের অবসর ভাঙবেন? উত্তরে আমির বলেন, বাবরের স্কোর যদি ৩০ এর বেশি হয়, তবেই তিনি বিষয়টি ভাববেন। শুধু এটুকুই নয়, তিনি বলেন, বাবর যদি ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন তাহলে যা বলবেন সঞ্চালক, সব মেনে নেবেন।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে বাবরকে টার্গেট দেশেরই প্রাক্তনদের!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Feb 12, 2026 | 5:39 PM

কলকাতা: ভারত-পাকিস্তান ম্যাচের আগে বাবর আজমকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাকিস্তানের তারকা ব্যাটারকে নিয়ে বিদ্রুপে মেতেছেন ওই দেশেরই প্রাক্তন ক্রিকেটাররা। ভারত-পাকিস্তান ম্যাচের আগে এক টকশো-তে বাবর আজমকে বিদ্রুপ করেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ, ওপেনার আহমেদ শেহজাদ ও মহম্মদ আমির। ওই শোতে বাবরের টি–টোয়েন্টি ফর্ম ও স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলা হয়। নেদারল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর, আমেরিকার বিরুদ্ধে কিছুটা ছন্দে ফেরেন বাবর। কিন্তু ভারতের বিরুদ্ধে অতীতের ব্যর্থতা তাঁকে আবারও সমালোচনার মুখে ফেলেছে।

ওই শোতেই ‘বাজি’ ধরেন আহমেদ শেহজাদ। তিনি বলেন, “যদি বাবর আজম ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতায়, তাহলে অনুষ্ঠানের সকল দর্শকের খাবারের দায়িত্ব আমার।” উপস্থাপক তখন প্রশ্ন করেন, বাবর যদি ১৬০ স্ট্রাইক রেটে ম্যাচ জেতায়, আমির কি তাহলে নিজের অবসর ভাঙবেন? উত্তরে আমির বলেন, বাবরের স্কোর যদি ৩০ এর বেশি হয়, তবেই তিনি বিষয়টি ভাববেন। শুধু এটুকুই নয়, তিনি বলেন, বাবর যদি ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন তাহলে যা বলবেন সঞ্চালক, সব মেনে নেবেন। এই কথার জবাবে রীতিমতো কটাক্ষ করেন রশিদ লতিফ। তিনি বলেন, “ও তো বেশিক্ষণ ব্যাটিংই করে না। এই সব বাজি বদলানো উচিত।” লতিফের এই মন্তব্যে হেসে ওঠে স্টুডিওর সকলে।

পরিসংখ্যানও বাবরের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে পাঁচটি টি–টোয়েন্টি ম্যাচে বাবর মোট রান মাত্র ১০৫ এবং স্ট্রাইক রেট ১২৮.০৫। ২০২২ ও ২০২৪ বিশ্বকাপে ব্যর্থতার পর, এবার ভারতের বিরুদ্ধ ম্যাচে বাবরের উপর চাপ যে প্রবল, তা বলাই যায়। রবিবার তিনি এই সমালোচনার জবাব দিতে পারেন কি না, সে দিকেই তাকিয়ে এখন ক্রিকেট বিশ্ব।