AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Tendulkar: অর্জুন-সানিয়া বিয়ের অনুষ্ঠানে চাঁদের হাট!

প্রাক্ বিবাহ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হাজির হন কনে সানিয়াও। প্যাস্টেল রঙের লেহেঙ্গায় তিনি অতিথিদের অভ্যর্থনা জানান। তেন্ডুলকর পরিবারের সঙ্গে ফটোগ্রাফারদের সামনে ধরা দেন। গত বছর অগাস্ট মাসে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদলও সেরেছিলেন অর্জুন ও সানিয়া। প্রাক্ বিবাহ অনুষ্ঠানে ক্রিকেট দুনিয়ার একাধিক তারকার উপস্থিতি চোখে পড়ে। সেখানে দেখা যায় প্রাক্তন ভারতীয় পেসার জহির খান ও অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে।

Arjun Tendulkar: অর্জুন-সানিয়া বিয়ের অনুষ্ঠানে চাঁদের হাট!
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 05, 2026 | 2:04 PM
Share

কলকাতা: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন এবং ব্যবসায়ী পরিবারের কন্যা সানিয়া চান্দ্রকের বিয়ে ঘিরে শুরু হয়ে গিয়েছে উদযাপন। সপ্তাহের শুরু থেকেই প্রাক্ বিবাহের বিভিন্ন অনুষ্ঠান চলছে। সেখানে হাজির ছিলেন বহু তারকা। বিয়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে চলেছে আজ, মুম্বইয়ে। ইতিমধ্যেই অনুষ্ঠানে হাজির হয়েছেন ক্রিকেট, রাজনীতি এবং শিল্প জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সন্ধের এই অনুষ্ঠানে তেন্ডুলকর পরিবারে জমে উঠবে উৎসবের আবহ। ইতিমধ্য়েই সবুজ কুর্তা পায়জামা ও প্রিন্টেড জ্যাকেটে নজর কেড়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর পাশে নীল রঙের পোশাকে ও ভারী গয়নায় দেখা যায় স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকে। গোলাপি লেহেঙ্গায় দেখা যায় তেন্ডুলকর কন্যা সারা তেন্ডুলকরকে। পরিবারের সদস্যরা একসঙ্গে ফটোশুটে অংশ নেন। হাসিমুখে পোজ দেন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে।

প্রাক্ বিবাহ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হাজির হন কনে সানিয়াও। প্যাস্টেল রঙের লেহেঙ্গায় তিনি অতিথিদের অভ্যর্থনা জানান। তেন্ডুলকর পরিবারের সঙ্গে ফটোগ্রাফারদের সামনে ধরা দেন। গত বছর অগাস্ট মাসে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আংটি বদলও সেরেছিলেন অর্জুন ও সানিয়া। প্রাক্ বিবাহ অনুষ্ঠানে ক্রিকেট দুনিয়ার একাধিক তারকার উপস্থিতি চোখে পড়ে। সেখানে দেখা যায় প্রাক্তন ভারতীয় পেসার জহির খান ও অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে। এ ছাড়াও উপস্থিত ছিলেন হরভজন সিং ও অভিনেত্রী গীতা বসরা। পাশাপাশি প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান ও তাঁর স্ত্রী সারা বেগ অনুষ্ঠানে যোগ দেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী এবং বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং ও তার স্ত্রী হ্যাজেল কিচ।

বিয়ের আগে জামনগরে একটি বিশেষ পূজার আয়োজন করেছে তেন্ডুলকার পরিবার। শিল্পপতি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির পরিবারের সঙ্গে যুক্ত একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। আজকের মূল বিয়ের অনুষ্ঠানে উপস্থিতি থাকতে পারেন দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা। আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে। ক্রিকেট তারকা, শিল্পপতি এবং রাজনৈতিক নেতাদের সমাগমে অর্জুন–সানিয়ার এই বিয়ে ইতিমধ্যেই ২০২৬ সালের অন্যতম আলোচিত সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। দেশের ক্রীড়া ও সমাজজগতের বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে আজকের মূল অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণ করে তুলবে বলেই মনে করা হচ্ছে।