Chelsea vs Manchester United: ম্যান ইউকে ৩-১ গোলে হারাবে চেলসি, বড় ভবিষ্যদ্বানী মাইকেল ওয়েনের
Michael Owen: বোর্নমাউথের বিরুদ্ধে আগের ম্যাচে খেলেননি ব্রুনো। দলের কোচ ও সতীর্থদের নিয়ে ব্রুনোর মন্তব্যের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়েন মনে করেন, কোচ মাইকেল ক্যারিকের এই সিদ্ধান্ত সঠিক। কারণ, দলের শৃঙ্খলা বজায় রাখতে কোচকে কঠোর হতে হয়। আজ, শনিবার সন্ধ্যে ৬টা থেকে এই ম্যাচ দেখা যাবে জিওহটস্টার ও স্টার স্পোর্টসে।

কলকাতা: আজ শনিবার প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যাম হটস্পারের কাছে হারের পর এই মুহূর্তে ঘুরে দাঁড়াতে মরিয়া চেলসি। অন্যদিকে, আগের ম্যাচে বোর্নমাউথের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরতে চাইছে ম্যান ইউও। এই হাই ভোল্টেজ ম্যাচের আগে দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে নিজের মতামত জানালেন প্রাক্তন ম্যান ইউ তারকা মাইকেল ওয়েন। তাঁর কথায়, এই মুহূর্তে ইউনাইটেডের থেকে মানসিক দিক থেকে এগিয়ে আছে চেলসি। এই ম্যাচে ৩-১ গোলে চেলসি জিতবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন ওয়েন।
জিও হটস্টারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওয়েন বলেন, শেষ ম্যাচে দুই দলই হেরেছে। বোর্নমাউথের কাছে বড় ব্যবধানে হেরেছে ম্যান ইউ। আবার ঘরের মাঠে টটেনহ্যামের কাছে বিধ্বস্ত হতে হয়েছে চেলসিকে। তাই এই ম্যাচে দুই দলই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। চেলসির আক্রমণভাবে বেশ কিছু ভাল ফুটবলার আছেন। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না জোয়াও পেদ্রো। তাঁর বদলে খেলতে পারেন ড্যানি ওয়েলব্যাক। একই সঙ্গে চেলসির ফরোয়ার্ড লাইন খুব শক্তিশালী। প্রিমিয়ার লিগে এই মুহূর্তে ভাল জায়গায় আছে চেলসি। দলটি ফর্মে রয়েছে বলেই আজ এগিয়ে থাকবে তারা। একই সঙ্গে দলে রয়েছেন কোল পালমার ও মর্গান রজার্সের মতো ফুটবলার।
অন্যদিকে, ম্যান ইউ-এর ব্রুনো ফার্নান্দেজকে নিয়েও কথা বলেন তিনি। বোর্নমাউথের বিরুদ্ধে আগের ম্যাচে খেলেননি ব্রুনো। দলের কোচ ও সতীর্থদের নিয়ে ব্রুনোর মন্তব্যের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়েন মনে করেন, কোচ মাইকেল ক্যারিকের এই সিদ্ধান্ত সঠিক। কারণ, দলের শৃঙ্খলা বজায় রাখতে কোচকে কঠোর হতে হয়। তবে চেলসির বিরুদ্ধে ব্রুনো ফিরবেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকছে। ম্যাচের ফল নিয়ে ওয়েন বলেন, মানসিক দিক থেকে চেলসি এখন ম্যান ইউয়ের থেকে ভাল জায়গায় রয়েছে। ঘরের মাঠে খেলার সুবিধাও পাবে চেলসি। অন্যদিকে, ম্যান ইউয়ের ডিফেন্স দুর্বল বলে মনে করেন ওয়েন।
সব দিক বিচার করেই ওয়েন মনে করছেন, আজ চেলসি ৩-১ গোলে জিতবে ম্যান ইউয়ের বিরুদ্ধে। এই ম্যাচে হারলে ম্যান ইউয়ের ওপর চাপ আরও বাড়বে বলেও মনে করেন তিনি। আজ, শনিবার সন্ধ্যে ৬টা থেকে এই ম্যাচ দেখা যাবে জিওহটস্টার ও স্টার স্পোর্টসে।
