AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vaibhav Suryavanshi: মাত্র ১৫ বছরেই ভাঙছে একের পর এক রেকর্ড, বৈভবে মুগ্ধ গেইল থেকে সচিন!

Rajasthan Royals: গতকাল বৈভবের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ১২টি ছক্কা। এর ফলে তিনি ভেঙে ফেলেছেন এক আইপিএলে কোনও ব্যাটারের মারা ছক্কার রেকর্ড। আইপিএলে ইতিমধ্যেই ৬৫টি ছক্কা মেরেছেন এই ১৫ বছরের বালক। ভেঙে ফেলেছেন ২০১২ সালে করা ক্রিস গেইলের ৫৯ ছক্কা মারার রেকর্ড।

Vaibhav Suryavanshi: মাত্র ১৫ বছরেই ভাঙছে একের পর এক রেকর্ড, বৈভবে মুগ্ধ গেইল থেকে সচিন!
Chris Gayle and Sachin Tendulkar praised Vaibhav Suryavanshi.Image Credit: PTI
| Edited By: | Updated on: May 28, 2026 | 12:29 PM
Share

নিউ চণ্ডীগড়: আইপিএলে (IPL 2026) এবার শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। প্রথম ম্য়াচ থেকেই প্রায় প্রতি ইনিংসেই ঝড় তুলছেন এই ১৫ বছরের কিশোর। গতকাল হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে মাত্র ২৯ বলে করেছেন ৯৭ রান। আর একটু হলেই ক্রিস গেইলের (Chris Gayle) করা আইপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতেন এই ‘বিস্ময় বালক’। ২০১৩ সালে পুণে ওয়ারিয়র্সের (Pune Warriors) বিরুদ্ধে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ‘ইউনিভার্সাল বস’। এবার তাঁর করা রেকর্ড মাত্র ভেঙে দেওয়ার সমূহ সুযোগ ছিল বৈভবের সামনে কিন্তু হতাশ হতে হল তাঁকে। এবার সেই ইনিংস নিয়েই বৈভবের প্রশংসা করলেন ক্রিস গেইল নিজে।

বৈভবের এই অত্যাশ্চর্য ইনিংসের পর ‘বেবি বস’-এর প্রশংসা করলেন গেইল। ইনস্টাগ্রামে তিনি লেখেন,”অসাধারণ, বৈভব সূর্যবংশী! আইপিএল পেয়ে গিয়েছে এক নতুন সিক্স মেশিন।” তবে একই সঙ্গে শতরান থেকে মাত্র ৩ রানের জন্য বঞ্চিত হওয়ার জন্য গেইল তাঁকে সমবেদনা জানিয়ে লিখেছেন,”দূর্ভাগ্য কিন্তু খুব জলদি তুমি এই মাইলফলকে পৌঁছে যাবে।” গতকাল বৈভবের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও ১২টি ছক্কা। এর ফলে তিনি ভেঙে ফেলেছেন এক আইপিএলে কোনও ব্যাটারের মারা ছক্কার রেকর্ড। আইপিএলে ইতিমধ্যেই ৬৫টি ছক্কা মেরেছেন এই ১৫ বছরের বালক। ভেঙে ফেলেছেন ২০১২ সালে করা ক্রিস গেইলের ৫৯ ছক্কা মারার রেকর্ড। এর ফলেই বোঝা যাচ্ছে, এই ছেলের দাপট কতটা। এই আইপিএলে মোট ৬৮০ রান করেছেন বৈভব। এই মুহূর্তে কমলা টুপির মালিকও তিনিই।

Gayle Story 1 Whatsapp Image 2026 05 28 At 12.03.01

তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরও। এক্স মাধ্যমে তিনি লিখেছেন,”বৈভবের ব্যাট স্যুইং অসাধারণ। ওকে পা লক্ষ্য করে বল করলেও যেভাবে ফ্রন্টফুটে গিয়ে সেই শট মারে, তা অনবদ্য। ওর এই ইনিংস থেকে চোখ সরানো দুষ্কর।” গতকাল এই জয়ের ফলে আগামীকাল কোয়ালিফায়ার ২-তে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচ জিতলেই আগামী রবিবার, ৩১ মে আরসিবির মুখোমুখি হতে হবে বৈভবদের। তবে ২০০৮ সালের পর আবার আইপিএল ট্রফি জিততে যে বৈভবের উপরেই ভরসা করে আছে রাজস্থান, তা বলাই বাহুল্য।

Follow Us