Imran Khan Treatment: অবিলম্বে দায়িত্ব নিতে হবে… অসুস্থ ইমরানের জন্য সোচ্চার ‘পুরনো বন্ধু’ সানি-কপিল!

১৯৯২ সালে দেশকে বিশ্বকাপ জেতানো অধিনায়কের সঙ্গে যেন কিছুতেই ভাল ব্যবহার করছে না পাক সরকার। আর্থিক দুর্নীতির কারণে প্রায় ৮০০ দিনেরও বেশিদিন পাকিস্তানের জেলে রয়েছেন ইমরান। কয়েকদিন আগেই ইমরানের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর ডান চোখে ৮৫% দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। যদিও, এই দাবি উড়িয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ।

Imran Khan Treatment: অবিলম্বে দায়িত্ব নিতে হবে... অসুস্থ ইমরানের জন্য সোচ্চার পুরনো বন্ধু সানি-কপিল!
Image Credit source: PTI

| Edited By: Moumita Das

Feb 17, 2026 | 3:36 PM

কলকাতা : মাঠে তাঁদের মধ্যে শত্রুতা যতই থাকুক, মাঠের বাইরে যে তাঁরা স্রেফ বন্ধু – আবার দেখালেন সানি ও কপিল। সম্প্রতি ৫টি দেশের ১৪ জন অধিনায়ক প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খানের সুস্থতা কামনা করে শাহবাজ সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন। তাঁদের দাবি, বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে যেন কোনও রকম খারাপ ব্যবহার না করা হয়। তাঁর সুচিকিৎসা করার অনুরোধ করেছেন কপিল দেবরা। কপিলের সঙ্গে এই চিঠিতে স্বাক্ষর করেছেন জিওফ্রে বয়কট, গ্রেগ চ্যাপেল, নাসের হুসেন, স্টিভ ওয়া, প্রাক্তন ভারতীয় কোচ জন রাইটও।

১৯৯২ সালে দেশকে বিশ্বকাপ জেতানো অধিনায়কের সঙ্গে যেন কিছুতেই ভাল ব্যবহার করছে না পাক সরকার। আর্থিক দুর্নীতির কারণে প্রায় ৮০০ দিনেরও বেশিদিন পাকিস্তানের জেলে রয়েছেন ইমরান। কয়েকদিন আগেই ইমরানের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর ডান চোখে ৮৫% দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। যদিও, এই দাবি উড়িয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ। তাঁর বোন আলেমা খাতুন জানিয়েছেন, জেলে ইমরানের সঙ্গে ভাল ব্যবহার করা হচ্ছে না এবং এর ফলেই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটেছে। গাভাস্কর, কপিল, মাইক আথারটন, অ্যালান বর্ডার, মাইক ব্রিয়ারলি, নাসের হুসেনসহ মোট ১৪ জনের স্বাক্ষরিত আবেদনপত্রে বলা হয়েছে,”আমরা, জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়করা প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক ইমরান খানের উপর খারাপ ব্যবহার এবং তাঁর কারাবাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই চিঠি লিখছি।” ইমরানের ক্রিকেটীয় অবদানের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান সরকারকে পাঠানো এই চিঠিতে এঁরা বলেছেন, ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ে অনুপ্রেরিত হয়েছে বহু প্রজন্ম। তাঁরা এও বলেছেন, একসময় তাঁরা খেলা চলাকালীন এক মাঠ ভাগ করলেও বর্তমানে তিনি পাক ক্রিকেটার হিসেবে প্রশংসাযোগ্য। কারাগারে ইমরানের স্বাস্থ্যের অবনতি নিয়ে তাঁরা বলেছেন,”তাঁর স্বাস্থ্য সম্পর্কে অবনতি আমাদের উদ্বিগ্ন করছে। সহকর্মী ক্রিকেটার হিসেবে আমরা আশা করি, ইমরানের মতো মর্যাদাসম্পন্ন ব্যক্তির সঙ্গে এই আচরণ একদমই কাম্য নয়। অবিলম্বে যেন তাঁর যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।”

ইমরান যেন সম্পূর্ণ আইনি সহযোগিতা পান, এই নিয়েও সোচ্চার হয়েছেন সানি – কপিলরা। গত সপ্তাহেই ইমরান খানের প্রতিষ্ঠিত দল তেহরিক-ই-ইনসাফ ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তার মধ্যেই এই চিঠি পাঠিয়ে ক্রিকেটের দুনিয়ার বাইরেও যেন আরেকটি দুনিয়ার খেলায় জিতে গেলেন সানি- বয়কটরা।