Hardik Pandya: ‘সময় অপচয়’, IPL শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার বড় মন্তব্য
IPL 2024, Hardik Pandya: ওয়ান ডে বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ছিল। সেই ম্যাচেই চোট পান হার্দিক। প্রাথমিক ভাবে মনে হয়েছিল চোট গুরুতর নয়। নিউজিল্যান্ড ম্যাচে বিশ্রাম দেওয়া হয় এই পেস বোলিং অলরাউন্ডারকে। যদিও এক ম্যাচ দূর-অস্ত, বিশ্বকাপেই আর ফেরা হয়নি হার্দিকের। রিহ্যাব চলছিল তাঁর। সদ্য ডিওয়াই পাটিল টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে প্রত্য়াবর্তন। তাঁর নজরে এ বার নতুন চ্যালেঞ্জ।

সময় অপচয়। হঠাৎ হার্দিক পান্ডিয়ার মুখে এমনটা শুনলে মনে হতেই পারে, আবার কোনও বিতর্কের গন্ধ! গত কয়েক মাসে পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে। হার্দিক পান্ডিয়া যা বলেছেন, ব্যক্তিগত মত হিসেবেও নেওয়া যায়। আবার বিতর্ক কিংবা খোঁচা হিসেবেও। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ভারত। টানা দশ ম্যাচ জিতে ফাইনাল। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। হার্দিক পান্ডিয়া থাকলে ম্যাচের ফল অন্য হতে পারতো কীনা, সেটাও আলোচ্য বিষয়। আইপিএল শুরুর আগে কী বলছেন হার্দিক? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়ান ডে বিশ্বকাপে ভারতের চতুর্থ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ছিল। সেই ম্যাচেই চোট পান হার্দিক। প্রাথমিক ভাবে মনে হয়েছিল চোট গুরুতর নয়। নিউজিল্যান্ড ম্যাচে বিশ্রাম দেওয়া হয় এই পেস বোলিং অলরাউন্ডারকে। যদিও এক ম্যাচ দূর-অস্ত, বিশ্বকাপেই আর ফেরা হয়নি হার্দিকের। রিহ্যাব চলছিল তাঁর। সদ্য ডিওয়াই পাটিল টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন। তাঁর নজরে এ বার নতুন চ্যালেঞ্জ। মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক। নেতৃত্বও দেবেন তিনিই। রোহিতকে সরিয়ে নেতা করা হয়েছে।
ক্রিকেটে প্রত্যাবর্তন, সামনে আইপিএল। প্রথম ম্যাচেই নামতে হবে তাঁর ‘পুরনো’ দল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। হাফসেঞ্চুরি, সেঞ্চুরি, কিংবা কোনও রেকর্ড, মাইলস্টোন। এ সব মানেন না হার্দিক পান্ডিয়া! পরিসংখ্যান তাঁর কাছে শুধুই নম্বর। এগুলো নিয়ে ভাবা মানে সময় অপচয়! এমনটাই মনে করেন মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন। স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে হার্দিক বলেন, ‘সেঞ্চুরি, হাফসেঞ্চুরি এ সব আমি বিশ্বাস করি না। পরিসংখ্যান মানে আমার কাছে শুধুই নম্বর। এগুলো নিয়ে ভাবা মানে সময় অপচয়।’
