AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Trophy 2024: IPL এর আগেই সেঞ্চুরি, ইনিই হতে চলেছেন ধোনির CSK-র এক্স ফ্যাক্টর

Shardul Thakur: সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ-র মতো ক্রিকেটাররা রান পাননি। মুম্বইয়ের টপ অর্ডার দেখলে সরফরাজ খানের ভাই মুশির খান (৫৫) ছাড়া কারও ব্যাট চলেনি। সেখানে ৯ নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম ইনিংসে মুম্বইকে অক্সিজেন দিয়েছেন শার্দূল।

Ranji Trophy 2024: IPL এর আগেই সেঞ্চুরি, ইনিই হতে চলেছেন ধোনির CSK-র এক্স ফ্যাক্টর
| Updated on: Mar 03, 2024 | 4:51 PM
Share

কলকাতা: মুম্বই শিবিরে রয়েছে সবচেয়ে বেশি রঞ্জি ট্রফি। এ বারও মুম্বইয়ের কাছে সুযোগ থাকছে ভারতের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনালে ওঠার। জমে উঠেছে রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024) মুম্বই বনাম তামিলনাড়ুর (Mumbai vs Tamil Nadu) সেমিফাইনাল। তামিলনাড়ুর ক্যাপ্টেন সাই কিশোরের ফাইফারের ফলে একটা সময় ধুঁকছিল অজিঙ্ক রাহানের মুম্বই। ১০৬-৭ থেকে মুম্বইকে লড়াইয়ে ফিরিয়ে আনেন অলরাউন্ডার শার্দূল ঠাকুর। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ-র মতো ক্রিকেটাররা রান পাননি। মুম্বইয়ের টপ অর্ডার দেখলে সরফরাজ খানের ভাই মুশির খান (৫৫) ছাড়া কারও ব্যাট চলেনি। সেখানে ৯ নম্বরে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম ইনিংসে মুম্বইকে অক্সিজেন দিয়েছেন শার্দূল।

প্রথম শ্রেণির ক্রিকেটে শার্দূল ঠাকুরের এটাই প্রথম সেঞ্চুরি। তামিলনাড়ুর বিরুদ্ধে সেমিফাইনালে ৮৯ বলে তিন অঙ্কের রানে পৌঁছে যান শার্দূল। অষ্টম উইকেটে শার্দূল প্রথমে জুটি বাঁধেন হার্দিক তোমারের সঙ্গে। তাঁদের ১০০ রানের পার্টনারশিপ ভাঙলে তনুষ কোটিয়ান আসেন শার্দূলকে সঙ্গ দিতে। ৮০.৫ ওভারে অজিত রামের বলে ৯০ মিটারের ছক্কা হাঁকিয়ে ৯৫ থেকে ১০১ রানে পৌঁছে যান শার্দূল ঠাকুর। এই সেঞ্চুরি পূরণ করার পথে ১২টি চার ও ৪টি ছয় মেরেছেন শার্দূল। তাঁর শতরান দেখে ডাগআউটে থাকা মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানেও উচ্ছ্বাসে মেতে ওঠেন।

সেমিফাইনালে ব্যাট হাতে তামিলনাড়ুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আগে মুম্বইের হয়ে বোলিং করার সময় ১৪ ওভার বল করে ২ উইকেট নিয়েছিলেন শার্দূল ঠাকুর। শেষ অবধি ১০৪ বলে ১০৯ রান করে মাঠ ছাড়েন লর্ড শার্দূল। আসন্ন আইপিএলে তিনিই হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের এক্স ফ্যাক্টর।

Follow Us
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
রাস্তা নির্জন, চন্দ্রনাথের গাড়ি ঢুকতেই...ঠিক কী ঘটেছিল, শুনে নিন
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
বাইকে পালাচ্ছে দুষ্কৃতীরা, CCTV ফুটেজ প্রকাশ্যে আসতেই যা দেখা গেল...
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
'TMC বলেছিল...দিল্লির কোনও বাবা বাঁচাবে না', দাবি চন্দ্রনাথের মায়ের
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
পুলিশ কি কোনও ক্লু পেয়েছে? যা বললেন শুভেন্দু...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
মধ্যমগ্রামের ঘটনার তীব্র নিন্দা দিলীপের, মমতাকে নিয়ে যা বললেন...
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
শপথগ্রহণ অনুষ্ঠানের আগে অশান্তি পাকানোর চেষ্টা? কী বললেন শমীক?
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চুরির গাড়িতে শার্প শুটাররাই গুলি চানায় চন্দ্রনাথকে লক্ষ্য করে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
চন্দ্রনাথকে কীভাবে খুন? ঘটনার মুহূর্তের ছবি এবার সামনে!
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ
'কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে...', সতর্ক করল পুলিশ