AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Tank Blast: বাংলাদেশের সামরিক ক্ষমতা এটা? ট্যাঙ্ক থেকে গোলা ছুড়তে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল জওয়ানরাই!

Tanker Blast: আজ, বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়া অনুশীলনের সময় দুর্ঘটনা ঘটে। মহড়া চলাকালীন ট্যাঙ্কার থেকে গোলাবর্ষণ করার সময় আচমকা বিস্ফোরণ হয় ট্যাঙ্কারে। বিস্ফোরণে উড়ে যান ট্যাঙ্কারের উপরে দাঁড়িয়ে থাকা দুই জওয়ান।

Bangladesh Tank Blast: বাংলাদেশের সামরিক ক্ষমতা এটা? ট্যাঙ্ক থেকে গোলা ছুড়তে গিয়ে বিস্ফোরণে উড়ে গেল জওয়ানরাই!
বাংলাদেশে ট্যাঙ্কে বিস্ফোরণে প্রাণ গেল দুইজনের।Image Credit: X
| Updated on: Sep 09, 2026 | 6:40 PM
Share

ঢাকা: ফাঁকা মাঠে ট্যাঙ্কার নিয়ে মহড়া করতে গিয়েই ভয়ঙ্কর বিপত্তি। গোলা ছুঁড়তেই উড়ে গেল ট্যাঙ্কারই! বিস্ফোরণে মৃত্য়ু হল দুই সেনা জওয়ানের। গুরুতর আহত একজন। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামে।

জানা গিয়েছে, আজ, বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে মহড়া অনুশীলনের সময় দুর্ঘটনা ঘটে। মহড়া চলাকালীন ট্যাঙ্কার থেকে গোলাবর্ষণ করার সময় আচমকা বিস্ফোরণ হয় ট্যাঙ্কারে। বিস্ফোরণে উড়ে যান ট্যাঙ্কারের উপরে দাঁড়িয়ে থাকা দুই জওয়ান। বাংলাদেশ সেনার দুই জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আহত জওয়ানকে হেলিকপ্টারে করে ঢাকার সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করছে সেনাবাহিনী।

এদিকে, এই ঘটনার পরই একাংশ বাংলাদেশ সেনার পরিকাঠামো ও সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকেই সরকারের সমালোচনা করে বলছেন যে ট্যাঙ্কারটিতে মহড়ার বিস্ফোরণ হয়েছে, সেটি মান্ধাতার আমলের। এত পুরনো সামরিক সরঞ্জামের জন্য শ্রমিকদের প্রাণ গিয়েছে। একইসঙ্গে প্রশ্ন তোলা হয়েছে যে বাংলাদেশ সরকার আধুনিক সামরিক সরঞ্জাম কিনছে না কেন?

Follow Us