AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anmolpreet Record: আইপিএলে আনসোল্ড! সেঞ্চুরিতে এবিডিদের ‘সঙ্গে’ রেকর্ড বুকে অনমোলপ্রীত সিং

Vijay Hazare Trophy: তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারের বিধ্বংসী সেঞ্চুরি ইনিংস রয়েছে। তেমনই লখনউ সুপার জায়ান্টসের তরুণ ব্যাটার যুবরাজ চৌধুরীও সেঞ্চুরি করেছেন। বাড়তি গুরুত্ব পাচ্ছে অনমোলপ্রীত সিংয়ের শতরান। লিস্ট এ ক্রিকেটে রেকর্ড বুকেও নাম লেখালেন অনমোলপ্রীত।

Anmolpreet Record: আইপিএলে আনসোল্ড! সেঞ্চুরিতে এবিডিদের 'সঙ্গে' রেকর্ড বুকে অনমোলপ্রীত সিং
Image Credit: X
| Updated on: Dec 21, 2024 | 4:34 PM
Share

বিজয় হাজারে ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ চলছে। প্রথম দিন একঝাঁক দুর্দান্ত ইনিংস দেখা গিয়েছে। এর মধ্যে তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারের বিধ্বংসী সেঞ্চুরি ইনিংস রয়েছে। তেমনই লখনউ সুপার জায়ান্টসের তরুণ ব্যাটার যুবরাজ চৌধুরীও সেঞ্চুরি করেছেন। কিন্তু সকলের মধ্যে বাড়তি গুরুত্ব পাচ্ছে অনমোলপ্রীত সিংয়ের শতরান। লিস্ট এ (ঘরোয়া ওয়ান ডে)ক্রিকেটে রেকর্ড বুকেও নাম লেখালেন অনমোলপ্রীত।

লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের দখলে। তবে ওয়ান ডে আন্তর্জাতিকে সেটিই এখনও শীর্ষে। এবি ডিভিলিয়ার্স ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। নিউজিল্যান্ডের হয়ে খেলা কোরি অ্যান্ডারসনের (৩৬ বলে) দ্রুততম লিস্ট এ সেঞ্চুরির রেকর্ডও ভেঙেছিলেন সেই ইনিংসে। ওয়ান ডে আন্তর্জাতিকে এবিডি দ্রুততম সেঞ্চুরির মালিক হলেও লিস্ট এ ক্রিকেটে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন অজি তরুণ জ্যাক ফ্রেজার-ম্যাকগুরুক।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে অনবদ্য় পারফর্ম করেছিলেন জ্যাক। যদিও তিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবেই সুযোগ পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে। এর নেপথ্যে কারণ ছিল লিস্ট এ ক্রিকেটে তাঁর ২৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়া। লিস্ট এ ক্রিকেটে তৃতীয় দ্রুততম হিসেবে এই তালিকায় যোগ হল অনমোলপ্রীত সিংয়ের নাম। তিনি ৩৫ বলে সেঞ্চুরি করেছেন।

পঞ্জাবের টপ অর্ডার ব্যাটার অনমোলপ্রীত এ দিন বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেন। ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যাপ্টেন অভিষেক শর্মার আউটে ক্রিজে প্রবেশ অনমোলপ্রীতের। অরুণাচল প্রদেশের দেওয়া ১৬৫ রানের টার্গেট মাত্র ১২.৫ ওভারেই পেরিয়ে যায় পঞ্জাব। ৩৫ বলে সেঞ্চুরিতেই থামেননি, ৪৫ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন অনমোল। আইপিএলের মেগা অকশনে অবশ্য আনসোল্ডই ছিলেন। ভারতীয়দের মধ্যে দ্রুততম লিস্ট এ সেঞ্চুরিতে যেন সেই জবাব দিলেন।

Follow Us
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
পশ্চিমবঙ্গ দিবসে মোদীর নিশানায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসও, কী বললেন?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?