AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে শাস্তির মুখে ভারতের পেসার!

ICC Women's T20 Cup 2024: সুপার সান ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হত ভারতকে। সেই কাজটা হয়েছে। এর জন্য কৃতিত্ব প্রাপ্য। দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ের। বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন অরুন্ধতী রেড্ডি। কিন্তু ম্যাচে আগ্রাসনের জন্য শাস্তির মুখে পড়তে হল ম্যাচ উইনারকে।

IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে শাস্তির মুখে ভারতের পেসার!
Image Credit: ICC/Getty Images
| Updated on: Oct 07, 2024 | 10:28 PM
Share

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাবর্তন হয়েছে ভারতের। টুর্নামেন্ট শুরু হয়েছিল হার দিয়ে। এ বারের বিশ্বকাপে গ্রুপ এ-তে রয়েছে ভারত। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানের বিশাল ব্যবধানে হার। সুপার সান ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হত ভারতকে। সেই কাজটা হয়েছে। এর জন্য কৃতিত্ব প্রাপ্য। দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ের। বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন অরুন্ধতী রেড্ডি। কিন্তু ম্যাচে আগ্রাসনের জন্য শাস্তির মুখে পড়তে হল ম্যাচ উইনারকে।

ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল পাকিস্তান। প্রতিপক্ষ শিবিরে প্রথম ধাক্কা দেন রেনুকা ঠাকুর। এরপরই জোড়াল ধাক্কা অরুন্ধতী রেড্ডির। ভারত ম্যাচে অ্যাডভান্টেজ পায়। তবে চাপে রাখছিলেন অভিজ্ঞ নিদা দার। পাকিস্তানের এই অলরাউন্ডার ক্রিজে থাকা মানে ভারতের জন্য টার্গেট বড় হবে। নিদা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন। অবশেষে ইনিংসের শেষ ওভারে তাঁর উইকেট মেলে। ২৮ করা নিদাকে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন অরুন্ধতী রেড্ডি। প্রতিপক্ষর অন্যতম সেরা উইকেট পেলে বোলারের বাড়তি আনন্দ হবে এটাই স্বাভাবিক। নিদা দারের বিরুদ্ধে আগ্রাসন দেখিয়েছিলেন অরুন্ধতী।

ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন অরুন্ধতী। ম্যাচের সেরার পুরস্কারও জিতে নিয়েছেন। যদিও নিদা দারকে ফিরিয়ে অতিরিক্ত আগ্রাসন এবং অশ্লীল শব্দ প্রয়োগের জন্য তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা সহ ১ অথবা ২ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ২৪ মাসে এটি তাঁর প্রথম নিয়ম ভাঙা। এর মধ্যে আবারও এমন হলে এবং ডিমেরিট পয়েন্ট হলে নির্বাসন হতে পারে অরুন্ধতীর। এই ডিমেরিট পয়েন্ট ২৪ মাস অবধি থাকে। ৪ ডিমেরিট পয়েন্টে একটি টেস্ট কিংবা দুটি ওডিআই, টি-টোয়েন্টিতে নির্বাসিত হতে পারেন।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত