T20 World Cup : বিদায় শ্রীলঙ্কার, ম্যাচ হওয়ার সম্ভাবনা বাড়ছে কলকাতায় !

এই হারের ফলে খুশির হওয়া বঙ্গ ক্রিকেটে। কারণ, শ্রীলঙ্কা শেষ চারে না উঠলে প্রথম সেমিফাইনাল হবে কলকাতায়। আগের দিনই ইংল্যান্ডের কাছে হেরে সেমির দৌড়ে পিছিয়ে পড়েছে পাকিস্তান। গতকাল শ্রীলঙ্কাও হারায় দৌড় থেকেই ছিটকে গেল।

T20 World Cup : বিদায় শ্রীলঙ্কার, ম্যাচ হওয়ার সম্ভাবনা বাড়ছে কলকাতায় !
Image Credit source: Getty Images

| Edited By: Tapasi Dutta

Feb 26, 2026 | 5:24 PM

কলকাতা : টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ হয়েই এই বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল দাসুন শনাকার দলের। নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে গেল শ্রীলঙ্কা। এর ফলে এখনও শেষ চারে যাওয়ার আশায় টিকে রইল নিউজিল্যান্ড। উল্টোদিকে, এবছরের মতো বিশ্বকাপ বিদায় শ্রীলঙ্কার। তবে এই ম্যাচের পর নিশ্চয়ই আশায় বুক বাঁধবেন সলমন আলি আগারা। শেষ ম্যাচে তাঁদের বিশাল ব্যবধানে জিততে হবে। নিউজিল্যান্ডকে হারতে হবে ইংল্যান্ডের কাছে। তাহলেই ইংল্যান্ডের পাশাপাশি দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠে যাবে পাকিস্তান।

প্রথমে ব্যাট করে ১৬৮/৭ তুলেছিল নিউজিল্যান্ড। সর্বোচ্চ রান করেছিলেন মিচেল স্যান্টনার (৪৭)। ৩টি করে উইকেট মহীশ থিক্শনা ও দুষ্মন্ত চামিরার। জবাবে ব্যাট করতে নেমে ১০৭/৮ রানে আটকে গেল লঙ্কা ব্রিগেড। বল হাতে চার উইকেট নিলেন রাচিন রবীন্দ্র। ম্যাট হেনরি নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট অধিনায়ক মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপ্সের। প্রথম বলেই আউট হয়ে যান পাথুম নিশঙ্কা। অধিনায়ক শনাকার অবদান ৩। কামিন্দু মেন্ডিস করেছেন সর্বোচ্চ ৩১। এই হারের ফলে ২ ম্যাচ খেলে শ্রীলঙ্কার পয়েন্ট ০। সেক্ষেত্রে শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেও তাদের পক্ষে আর শেষ চারে যাওয়া সম্ভব নয়। তখন ৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট হবে ২।

এই হারের ফলে খুশির হওয়া বঙ্গ ক্রিকেটে। কারণ, শ্রীলঙ্কা শেষ চারে না উঠলে প্রথম সেমিফাইনাল হবে কলকাতায়। আগের দিনই ইংল্যান্ডের কাছে হেরে সেমির দৌড়ে পিছিয়ে পড়েছে পাকিস্তান। গতকাল শ্রীলঙ্কাও হারায় দৌড় থেকেই ছিটকে গেল। এর ফলে, প্রথম সেমি ফাইনালের ম্যাচ, যা হওয়ার কথা ছিল ইডেনে, সেখানেই হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে বাড়ছে।