AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs PAK: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অবস্থান স্পষ্ট করল সরকার

Asia Cup 2025, India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে না খেলারই সিদ্ধান্ত নেন। ফাইনালে উঠতে না পারলেও দেশের মন জিতেছিলেন যুবিরা। আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এই ম্যাচ নিয়ে অবস্থান স্পষ্ট করল সরকার।

IND vs PAK: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অবস্থান স্পষ্ট করল সরকার
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Sep 01, 2025 | 5:36 PM
Share

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। পাকিস্তানের জঙ্গি সংগঠনের ঘৃণ্য কাজের যোগ্য জবাব দিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে জবাব দিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই যে জারি থাকবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে সেনা ও সরকারের তরফে। অপারেশন সিঁদুরের পর বাইশগজে নামার কথা ছিল ভারতের। তবে সেটা প্রাক্তনদের ক্রিকেটে। লেজেন্ডস লিগ ক্রিকেটে গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে খেলার কথা ছিল ভারতের কিংবদন্তি ক্রিকেটারদের। তবে পাকিস্তানকে বয়কট করে যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। এমনকি সেমিফাইনালেও একই সিদ্ধান্ত নেওয়া হয়। শিখর ধাওয়ান, যুবরাজ সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিংরা পাকিস্তানের বিরুদ্ধে না খেলারই সিদ্ধান্ত নেন। ফাইনালে উঠতে না পারলেও দেশের মন জিতেছিলেন যুবিরা। আগামী ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। এই ম্যাচ নিয়ে অবস্থান স্পষ্ট করল সরকার।

এশিয়া কাপের সূচি আগেই প্রকাশিত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড স্কোয়াডও ঘোষণা করেছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলবে ভারতীয় দল। ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। ১০ সেপ্টেম্বর আরব আমির শাহির বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। সবকিছু ঠিক থাকলে ভারত-পাকিস্তান তিন বার মুখোমুখি হতে পারে। দু-দল ফাইনালে না উঠলেও অন্তত দু-বার।

কেন্দ্রীয় সরকারের তরফে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বিসিসিআইকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। তবে বহুদেশীয় টুর্নামেন্টে খেলা যেতেই পারে। এ বারের এশিয়া কাপ হবে আরব আমির শাহিতে। আট দলের টুর্নামেন্ট। এশিয়া কাপের আয়োজক অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সব ধরনের ক্রিকেটেই বন্ধ। ৩০ সেপ্টেম্বর মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ শুরু। ভারতের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে শ্রীলঙ্কা। মেয়েদের বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্য়াচ হবে। যদিও সেটি হবে কলম্বোয় নিরপেক্ষ ভেনুতে। ভারত কিংবা পাকিস্তানের মাটিতে এই দুই দেশের ক্রিকেটীয় লড়াই হওয়ার সম্ভাবনা আপাতত নেই।

Follow Us
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অসম মডেলে বাংলা, চা শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনার লাইনে মহিলারা, কী বলছেন তাঁরা?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
FIR খারিজ নিয়ে পরমব্রতর আবেদনে কী বলল হাইকোর্ট?
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.