AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: ঘরের মাঠে তিন দেশের বিরুদ্ধে সিরিজের সূচি প্রকাশ BCCI-র, ইডেন গার্ডেন্সে মাত্র একটি ম্যাচ!

Indian Cricket Home Schedule: দেশের মাটিতে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট মরসুম শুরু হচ্ছে সেপ্টেম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে ভারত। এরপর বাংলাদেশের বিরুদ্ধেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর অক্টোবরের মাঝামাঝি শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ। নতুন বছরের শুরুতে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের জোড়া সিরিজ রয়েছে।

Indian Cricket: ঘরের মাঠে তিন দেশের বিরুদ্ধে সিরিজের সূচি প্রকাশ BCCI-র, ইডেন গার্ডেন্সে মাত্র একটি ম্যাচ!
Image Credit: X
| Updated on: Jun 20, 2024 | 8:04 PM
Share

ঘরের মাঠে ২০২৪-২৫ মরসুমের পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আপাতত চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ সুপার এইট পর্বে অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপ শেষে জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সফর রয়েছে। জিম্বাবোয়েতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজ। সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ঘরোয়া মরসুম শুরু হচ্ছে ভারতের। কিছুক্ষণ আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সেই সূচি প্রকাশ করা হয়েছে। সব ফরম্যাট মিলিয়ে তিন দেশের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। মোট ১৬টি ম্যাচ। এর মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্স পাচ্ছে একটি মাত্র টি-টোয়েন্টি!

দেশের মাটিতে ভারতের আন্তর্জাতিক ক্রিকেট মরসুম শুরু হচ্ছে সেপ্টেম্বরে। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে ভারত। এরপর বাংলাদেশের বিরুদ্ধেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর অক্টোবরের মাঝামাঝি শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ। নতুন বছরের শুরুতে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের জোড়া সিরিজ রয়েছে।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দুটি হবে যথাক্রমে চেন্নাই ও কানপুরে। তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ধরমশালা, দিল্লি ও হায়দরাবাদ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট তিনটি হবে যথাক্রমে বেঙ্গালুরু, পুনে ও মুম্বইতে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। পাঁচটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে চেন্নাই, কলকাতা, রাজকোট, পুনে ও মুম্বইতে। তিনটি ওয়ান ডে যথাক্রমে নাগপুর, কটক, আমেদাবাদে। ইডেন গার্ডেন্স পেয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি। ২৫ জানুয়ারি ২০২৫-এ সেই ম্যাচ।

দেখে নিন বিস্তারিত সূচি…

INDIA MEN'S HOME SERIES SCHEDULE

সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
সাড়ে ১১টায় ইন, ১১টা ৫২ মিনিটে আউট! পারদ চড়ল যুবভারতীর
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, মাঝ রাস্তা থেকেই ফিরে গেলেন মুখ্যমন্ত্রী
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তাণ্ডব, উপড়ে ফেলল চেয়ার
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
ঠাকুর্দা-নাতির বয়সের ব্যবধান ৪০ বছরের কম! SIR-এ আজব কাণ্ড
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
মেসির জন্য ১০ হাজার টাকা খরচ, কী দেখলেন স্টেডিয়ামে গিয়ে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
১৬ তারিখে বেরবে খসড়া তালিকা, লিস্টে নিজের নাম দেখবেন কী করে?
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?