AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Minor Harassment: ফুচকা খাওয়ানোর নামে নাবালিকাকে ‘ব্যাড টাচ’, গ্রেফতার পাড়ার দাদু

প্রতিবেশীর অভিযোগ, প্রৌঢ় তাঁর ঘরে ডেকে বেশ কিছুদিন ধরে এই কাজ করছিলেন।এলাকার লোকজন জানতে পেরে প্রৌঢ়ের বিরুদ্ধে সোচ্চার হন। আগেও এমন অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এরপর উত্তরপাড়া থানার টহলদারি পুলিশ গাড়ি নিয়ে গিয়ে প্রৌঢ়কে আটক করে থানায় নিয়ে যায়।

Minor Harassment: ফুচকা খাওয়ানোর নামে নাবালিকাকে 'ব্যাড টাচ', গ্রেফতার পাড়ার দাদু
গ্রেফতার দাদুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 01, 2026 | 12:57 PM
Share

হুগলি: উত্তরপাড়ায় (Uttarpara) এক নাবালিকাকে দশ, কুড়ি টাকা দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগ। নিজের ঘরে ডেকে প্রায়ই খারাপ স্পর্শ করত অভিযুক্ত বলে অভিযোগ। যাকে নাবালিকা দাদু বলে ডাকত। সেই দাদুই শ্লীলতাহানি করছেন বলে এবার অভিযোগ।

জানা যাচ্ছে, প্রতিবেশি এক মহিলা নাবালিকাকে দেখতে পান প্রৌঢ়ের ঘর থেকে বেরোতে। তার কাছে কুড়ি টাকা ছিল সে সময়। জিজ্ঞাসা করতেই নাবালিকা জানায় দাদু দিয়েছে। বিনিমনে খারাপ স্পর্শ করেছে। কাউকে বলতে বারণ করে ভয়ও দেখিয়েছে বলে অভিযোগ।

প্রতিবেশীর অভিযোগ, প্রৌঢ় তাঁর ঘরে ডেকে বেশ কিছুদিন ধরে এই কাজ করছিলেন।এলাকার লোকজন জানতে পেরে প্রৌঢ়ের বিরুদ্ধে সোচ্চার হন। আগেও এমন অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এরপর উত্তরপাড়া থানার টহলদারি পুলিশ গাড়ি নিয়ে গিয়ে প্রৌঢ়কে আটক করে থানায় নিয়ে যায়। পরে নাবালিকার মায়ের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে। ইতিমধ্যেই পকসো আইনে মামলা রুজু হয়েছে। আজ ধৃতকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

“ওর গায়ে বেশ কয়েকদিন ধরে হাত দেওয়া হচ্ছিল। ওর মায়ের সন্দেহ হয়। তখন প্রশ্ন করেন কেউ কি কিছু করছে। মেয়েটা তখন স্বীকার করে। এরপর বোনকে জিজ্ঞাসা করি কী করেছে। তখন বলল ফুচকা খাওয়ানোর নামে আমার গায়ে হাত দেয়। কাউকে বললে মেরে ফেলবে বলেছে।”

Follow Us