ভারতীয় দলে ব্যতিক্রম বুমরা, নজিরবিহীনভাবে ক্ষতিপূরণ দেবে বোর্ড!
বোর্ডের বর্তমান বেতন কাঠামো বদলের পর অনেক ক্রিকেটারের বেতনে বদল হয়েছে। অক্ষর প্যাটেল আগে পেতেন ৩ কোটি, কিন্তু এখন পাচ্ছেন ১ কোটি। পাশাপাশি ঋষভ, সিরাজের মতো ক্রিকেটাররা একই গ্রেডে রয়েছেন। বর্তমান সময়ে একমাত্র বুমরাই তিন ফরম্যাটে খেলেন। চাপের কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হলেও বোর্ডের পছন্দের লিস্টেও তিনি আছেন।

কলকাতা : সদ্য শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএল শুরু হতে বাকি আর দিন দশেক। এর মধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে আগামী ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে। এখানে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বুমরার ওয়ার্কলোড। শোনা যাচ্ছে, বুমরার উপর ওয়ার্কলোড কমাতে ও বুমরার যাতে আর্থিক লস না হয়, সেই কারণেই ভারতীয় ক্রিকেটারদের জন্য বেতন কাঠামো পরিবর্তন করছে বিসিসিআই । বর্তমান বেতন কাঠামোয় প্রভাব পড়েছে অনেকের আর্থিক অঙ্কে। এবার বেশ কিছু বদল হল নতুন আর্থিক চুক্তিতে।
এই মরসুমে আর নেই এ+ ক্যাটাগরি। এর ফলে অসুবিধেয় পড়েছেন বুমরা। তিনি প্রায় ২ কোটি টাকারও বেশি অর্থ কম পাচ্ছেন। আগের চুক্তি অনুযায়ী, এ+ ক্যাটাগরির ক্রিকেটারেরা বছরে পেতেন ৭ কোটি টাকারও বেশি। এ, বি, সি ক্যাটাগরির ক্রিকেটারেরা পেতেন যথাক্রমে ৫কোটি, ৩ কোটি ও ১ কোটি। তবে নতুন আর্থিক কাঠামোর আর্থিক ঘোষণা এখনও করেনি বোর্ড। যাঁরা তিন ফরম্যাটেই খেলতেন, তাঁরা ছিলেন এ+ গ্রুপে। এর আগে একমাত্র কোহলি, রোহিত, জাদেজা ও বুমরা ছিলেন এই লিস্টে। কিন্তু বাকি তিনজন অবসর নেওয়ার ফলে একমাত্র বুমরাই ছিলেন। বিসিসিআই বলছে,”বুমরার মতো ক্রিকেটার ২ কোটি টাকা কম বেতন পাবে, এটা মানা যায় না। সেজন্যই ওকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবা হচ্ছে। আরও অনেক ক্রিকেটারই ভাল খেলেও কম বেতন পায়। তাদেরও বেতনের পরিবর্তন করার কথা ভাবছে বোর্ড।” বোর্ডের বর্তমান বেতন কাঠামো বদলের পর অনেক ক্রিকেটারের বেতনে বদল হয়েছে। অক্ষর প্যাটেল আগে পেতেন ৩ কোটি, কিন্তু এখন পাচ্ছেন ১ কোটি। পাশাপাশি ঋষভ, সিরাজের মতো ক্রিকেটাররা একই গ্রেডে রয়েছেন।
বর্তমান সময়ে একমাত্র বুমরাই তিন ফরম্যাটে খেলেন। চাপের কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হলেও বোর্ডের পছন্দের লিস্টেও তিনি আছেন। ফলে, তাঁর যেন সবরকম সুবিধে জোটে, এমনই ভাবনা বোর্ডের। দিন দশেকের মধ্যে শুরু হবে আইপিএল। সেখানেও বুমরার থেকে ভাল পারফরম্যান্স আশা করছে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স।
