IPL : কবে শুরু আইপিএল ? পূর্ণাঙ্গ সূচি প্রকাশের দিনক্ষণ জানালেন কর্তারা!

এসবের মধ্যেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে নানা দল। গুজরাট, পাঞ্জাব আগেই প্রস্তুতি শুরু করেছিল। অন্যদিকে রাজস্থান রয়্যালস নিয়ে সমস্যা যেন কমছে না। আগেই রাজস্থান ক্রিকেট এসোসিয়েশন দলকে বলেছিল, সোয়াই মান সিংহ স্টেডিয়ামের বদলে রাজস্থান যেন নতুন হোম গ্রাউন্ড খোঁজে। রাজস্থান মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশনের সঙ্গে কথাবার্তা বলে চাইছে পুনের এমসিএ স্টেডিয়াম যেন তারা ব্যবহার করতে পারে।

IPL : কবে শুরু আইপিএল ? পূর্ণাঙ্গ সূচি প্রকাশের দিনক্ষণ জানালেন কর্তারা!
Image Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Feb 21, 2026 | 4:34 PM

 

কলকাতা : চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল থেকে শুরু সুপার এইট পর্বের ম্যাচ। এর আগেই বিসিসিআইয়ের তরফে বলা হয়েছিল, ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ। আর মাত্র একমাস বাকি থাকলেও এখনও বাকি রয়েছে আইপিএলের সূচি ঘোষণা। কেন সূচি প্রকাশ করেনি ভারতীয় বোর্ড ? এরমধ্যেই জানা গেল বিলম্বের কারণ।

প্রধান কারণ হিসেবে দেখানো হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যের নির্বাচন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং আসামের বিধানসভা নির্বাচন চলবে সেই সময়। ভোটের সময় এই তিন রাজ্যের পুলিশ নির্বাচন সুষ্ঠভাবে পরিচালন করতে ব্যস্ত থাকবে। ফলে, এই তিন রাজ্যে ম্যাচের সময় পুলিশ দেওয়া চাপের। এই তিন রাজ্যেই নিরাপত্তা জনিত সমস্যা হতে পারে। তাই বিসিসিআই বলছে, যতদিন না তিন রাজ্যের ভোটের সূচি প্রকাশ পায়, ততদিন সূচি প্রকাশে বিলম্ব হতে পারে। তিন রাজ্যে ভোটের সময় প্রকাশ হলে তাহলেই একমাত্র পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হবে।

এসবের মধ্যেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে নানা দল। গুজরাট, পাঞ্জাব আগেই প্রস্তুতি শুরু করেছিল। অন্যদিকে রাজস্থান রয়্যালস নিয়ে সমস্যা যেন কমছে না। আগেই রাজস্থান ক্রিকেট এসোসিয়েশন দলকে বলেছিল, সোয়াই মান সিংহ স্টেডিয়ামের বদলে রাজস্থান যেন নতুন হোম গ্রাউন্ড খোঁজে। রাজস্থান মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশনের সঙ্গে কথাবার্তা বলে চাইছে পুনের এমসিএ স্টেডিয়াম যেন তারা ব্যবহার করতে পারে। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়, সোয়াই মান সিংহেই খেলবে রাজস্থান। ১০ আইপিএল দলের মধ্যে ৫ দলের হোম গ্রাউন্ডেই বিশ্বকাপ আয়োজন চলছে। বিশ্বকাপ শেষ হওয়ার পর মাঠ প্রস্তুত করতে আরো কিছু সময় লাগবে বলে সূত্রের খবর। আশা করা হচ্ছে, মার্চের প্রথম সপ্তাহেই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা সম্ভব হবে।