AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir: কেকেআর কেন টেবলের তলায়? গৌতম গম্ভীরের মুখে ‘জোক’

IPL 2024, Kolkata Knight Riders: ইডেন গার্ডেন্সে মরসুমের প্রথম ম্যাচেই চুমু সেলিব্রেশনের জন্য জরিমানা হয়েছিল হর্ষিত রানার। এরপরও হর্ষিত, রমনদীপদের জরিমানা হয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্স শিবির এতটাও খারাপ আচরণ করেনি। তারপরও ফেয়ার প্লে-তে শেষে থাকায় অবাক খোদ কেকেআর মেন্টর গৌতম গম্ভীরও। ভারতীয় দল তথা রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার অশ্বিনের সঙ্গে আলাপচারিতায় সে নিয়েই মুখ খুলেছেন।

Gautam Gambhir: কেকেআর কেন টেবলের তলায়? গৌতম গম্ভীরের মুখে 'জোক'
Image Credit: X
| Updated on: May 21, 2024 | 6:48 PM
Share

টেবলের তলায়! অবাক হওয়ার মতোই মনে হতে পারে। আইপিএলের পয়েন্ট টেবল তো বলছে, কলকাতা নাইট রাইডার্স শীর্ষস্থানে রয়েছে! তা হলে? আসলে লিগ পর্বে কেকেআর শীর্ষে স্থানে থাকলেও ফেয়ার প্লে-র দিক থেকে নীচে কলকাতা নাইট রাইডার্স। যার অর্থ, কেকেআর প্লেয়ারদের মাঠে আচরণ খুব একটা ভালো নয়। আর এই নিয়েই মজার কথা শোনা গেল গৌতম গম্ভীরের মুখে। আসলে গম্ভীরকে হাসতে দেখাই যেখানে বিরল দৃশ্য, তাঁর মুখে মজার কথা!

ইডেন গার্ডেন্সে মরসুমের প্রথম ম্যাচেই চুমু সেলিব্রেশনের জন্য জরিমানা হয়েছিল হর্ষিত রানার। এরপরও হর্ষিত, রমনদীপদের জরিমানা হয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্স শিবির এতটাও খারাপ আচরণ করেনি। তারপরও ফেয়ার প্লে-তে শেষে থাকায় অবাক খোদ কেকেআর মেন্টর গৌতম গম্ভীরও। ভারতীয় দল তথা রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার অশ্বিনের সঙ্গে আলাপচারিতায় সে নিয়েই মুখ খুলেছেন।

এ মরসুমে বরং অচেনা অচেনা নানা দৃশ্য দেখা গিয়েছে। বিশেষ করে বলতে হয়, গৌতম গম্ভীরের ক্ষেত্রে। চিন্নাস্বামীতে বিরাট কোহলির সঙ্গে তাঁর আলিঙ্গন, ইডেনেও ম্যাচের আগে দীর্ঘ আলোচনায় দেখা যায় বিরাট-গম্ভীরকে। গত কয়েক মরসুম ধরে গম্ভীর-কোহলি এক জায়গায় হওয়া মানেই বিতর্ক। গম্ভীর বলছেন, ‘সত্যিই বলতে আমি ভেবেছিলাম, ফেয়ার প্লে-তে আমরাই শীর্ষে থাকবে। কারণ, চিন্নাস্বামীতে যা হল (গম্ভীর-কোহলি আলিঙ্গন)। এরপর প্রতিযোগিতায় কেউ থাকতেই পারে না। পয়েন্ট টেবলে যাই হোক, ফেয়ার প্লে-তেও টপে থাকা উচিত ছিল। এরপরও আমরা সকলের শেষে।’

আরও মজার ঘটনা শোনালেন গম্ভীর। অশ্বিনের সঙ্গে আলাপচারিতায় বলেন, ‘কয়েক দিন আগের কথা। একজন আমাকে মেসেজে জিজ্ঞেস করছে, কেকেআর এখন কোথায়। আমিও বললাম, শীর্ষে রয়েছি। পাল্টা মেসেজ এল, আরে না, ফেয়ার প্লে-তে কোথায়। বললাম, ১০ নম্বরে রয়েছি (বর্তমানে ৯), আমাকে পাল্টা প্রশ্ন করছে, এর জন্য কি ট্রফি দেয়? বললাম, না। সত্যি বলতে, আমিও বুঝে উঠতে পারিনি এমনটা কেন হল। আমরা কী এমন ভুল করেছি, যার জন্য ফেয়ার প্লে-তে শেষ দিকে! এর একটা কারণ হতে পারে, আমি ডাগ আউটে রয়েছি।’

Follow Us
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
বাংলায় বিজেপি সরকার নিয়ে বড় বার্তা বুদ্ধ-জায়ার, কী বললেন?
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী