AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Syed Mushtaq Ali Trophy: চিন্নাস্বামীতে ব্যাটে-বলে কামাল মহম্মদ সামির, কোয়ার্টার ফাইনালে বাংলা

Bengal vs Chandigarh: এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চণ্ডীগড়ের বিরুদ্ধে সুদীপ কুমার ঘরামির দল নেমেছিল শেষ চারের টিকিটের লড়াইয়ে। সেখানে ৩ রানের রুদ্ধশ্বাস জয় বাংলার।

Syed Mushtaq Ali Trophy: চিন্নাস্বামীতে ব্যাটে-বলে কামাল মহম্মদ সামির, কোয়ার্টার ফাইনালে বাংলা
Syed Mushtaq Ali Trophy: চিন্নাস্বামীতে ব্যাটে-বলে কামাল মহম্মদ সামির, কোয়ার্টার ফাইনালে বাংলাImage Credit: X
| Updated on: Dec 09, 2024 | 6:23 PM
Share

কলকাতা: বাংলার হয়ে শুধু বোলিংয়েই নয়, ব্যাট হাতেও এ বার মেজাজে মহম্মদ সামি (Mohammed Shami)। বাংলাকে ব্যাটে-বলে ভরসা দিয়ে তুললেন মুস্তাক আলির কোয়ার্টার ফাইনালে। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy) এ-গ্রুপে ৭ ম্যাচের ৬টিতে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলা। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চণ্ডীগড়ের বিরুদ্ধে সুদীপ কুমার ঘরামির দল নেমেছিল শেষ আটের টিকিটের লড়াইয়ে। সেখানে ৩ রানের রুদ্ধশ্বাস জয় বাংলার।

বাংলা-চণ্ডীগড় মুস্তাক আলির প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে টস জেতে চণ্ডীগড়। প্রথমে বাংলা ব্যাটিং করে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে বাংলা। ওপেনিংয়ে নেমে অভিষেক পোড়েল করেন ৮ রান। অপর ওপেনার করণ লাল ৩৩ করেন। ক্যাপ্টেন সুদীপ কুমার ঘরামি শূন্যে আউট হন। হাবিব গান্ধীর ঝুলিতে ১০ রান। ঋত্বিক চট্টোপাধ্যায় ২৮ রান করেন। অলরাউন্ডার শাহবাজ আহমেদ ৭, অগ্নিভ পান ৬। প্রদীপ্ত প্রামাণিক ৩০ রান করেন। আর মহম্মদ সামি ১৭ বলে ৩২ নট আউট। মেরেছেন ৩টে চার, ২টো ছয়। চণ্ডীগড়ের হয়ে ৪ উইকেট জগজিৎ সিংয়ের। ২টি রাজ বাওয়ার।

১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে চণ্ডীগড় শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারের তৃতীয় বলেই আরসালান খানের উইকেট তুলে নেন মহম্মদ সামি। এরপর পাওয়ার প্লের আগে দ্বিতীয় উইকেট হারায় চণ্ডীগড়। ক্যাপ্টেন মনন করেন ২৩ রান। শিবম ভাম্ব্রী ১৪, অমিত লুবানা ১৪ করেন। রাজ বাওয়া ২০ বলে ৩২ করেন। প্রদীপ যাদব ১৯ বলে ২৭ করেন। নিখিল শর্মার ব্যাটে আসে ১৭ বলে ২২ রান। জগজিৎ সিং বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ১২ রান করে রান আউট হন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে চণ্ডীগড়। বাংলার হয়ে ৪ উইকেট সায়ন ঘোষের। ২টি কনিষ্ক শেঠ আর ১টি করে সামি ও শাহবাজ আহমেদের।

বুধবার হার্দিক-ক্রুণালদের বরোদার বিরুদ্ধে শেষ আটের লড়াইয়ে নামবে বাংলা।

খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?