
নামেই ‘এল ক্লাসিকো’, কিন্তু ক্লাসিকোর ছিঁটেফোঁটাও নেই। এই আইপিএলে কী হয়েছে চেন্নাই ও মুম্বইয়ের ? দুই সফল দলকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না আইপিএলের ম্যাচগুলিতে। আজ সন্ধ্যার ম্যাচে চিপকে মুম্বই খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে। এই বছর আগেও একবার মুখোমুখি হয়েছে এই দুই দল। সেখানে ১০৩ রানে মুম্বইকে হারিয়েছিল চেন্নাই। সেঞ্চুরি করেছিলেন সঞ্জু স্যামসন। আইপিএলের ইতিহাসে ওটাই মুম্বইয়ের সবথেকে বড় ব্যবধানে হার। তবে আজ যে কে এগিয়ে আছে, সেটাও বলা সম্ভব না।
অনবদ্য কার্তিক শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়। ১১ বল বাকি থাকতেই এল জয়। ৪৮ বলে ৬৭ রানে অপরাজিত রইলেন চেন্নাই ক্যাপ্টেন। কার্তিক অপরাজিত রইলেন ৪০ বলে ৫৪ রানে। ৮ উইকেটে জিতে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে উঠে এল চেন্নাই।
হাফ সেঞ্চুরি করলেন কার্তিক শর্মা। আইপিএলের প্রথম হাফ সেঞ্চুরি করলেন কার্তিক। মাত্র ৩৯ বলে এল ৫০। চেন্নাইয়ের জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ৪ রান।
কার্তিক ও রুতুরাজের দাপটেই জয়ের দোরগোড়ায় চেন্নাই। আজ হারলে আইপিএল থেকে বিদায় একপ্রকার নিশ্চিত হয়ে যাবে মুম্বইয়ের। ১৮ বলে প্রয়োজন মাত্র ৮ রান। এই ওভারে এল ১৪ রান।
৫৯ রানে অপরাজিত রুতুরাজ। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন কার্তিক শর্মা। ২৭ বলে ৩১ রানে অপরাজিত তিনি। ৩০ বলে ৩১ রান চাই চেন্নাইয়ের।
দারুন ফর্মে চেন্নাই। ১৩ ওভার শেষে তাদের স্কোর ১১৫/ ২। টানা দুই ম্যাচে অর্ধ শতরান করলেন রুতুরাজ গায়কোয়াড়। ৩৪ বলে ৫০ করলেন রুতু।
অর্ধশতরানের দিকে এগোচ্ছেন রুতুরাজ। ১১ ওভারে চেন্নাইয়ের স্কোর ৯৭/২।
ট্রেন্ট বোল্টের এক ওভারের এল ১৭ রান। উর্ভিল প্যাটেল ও অধিনায়ক রুতু ভাল আক্রমণ শুরু করেছেন চেন্নাইয়ের স্কোর ৩৭/১।
একেই বলে ভাগ্য ! দ্বিতীয় ওভারের প্রথম বলেই বুমরার বলে সঞ্জুর সহজ ক্যাচ মিস করলেন উইল জ্যাক্স। কিন্তু ওভারের শেষ বলে সঞ্জুর ক্যাচ ধরলেন কিপার রিকলটন। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর – ১৩/১ ।
খুব সাধারণ ব্যাটিং করল মুম্বই। ২০ ওভারে তাদের স্কোর ১৫৯/৭। সর্বোচ্চ রান করেছেন নমন ধীর। তিনি করলেন ৩৭ বলে ৫৭। সূর্য ১২ বলে ২১ রানে আউট।
চোট পেয়ে প্রায় একমাসের জন্য ছিটকে গিয়েছেন মিচেল স্যান্টনার। যদি মুম্বই প্লে-অফে কোয়ালিফাই না করতে পারে, তাহলে আইপিএল যাত্রাই শেষ হয়ে যাবে তাঁর। সব মিলিয়ে, একসঙ্গে খাদের ধার দিয়ে হাঁটছে দুই দল। একদিকে, মুম্বই আজ হারলে যেমন শেষ চারের আশা শেষ হয়ে যাবে সূর্যদের, তেমনই চেন্নাই হারলে তাদেরও শেষ চারের আশা প্রায় শেষ। ‘প্রায়’ বলার একটাই কারণ, চেন্নাই মুম্বইয়ের থেকে এক ম্যাচ বেশি জিতেছে। আজকের ম্যাচের দিকেই তাই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। ৮ ম্যাচ খেলে ৩ জয় ও ৫ হারসহ ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৭ নম্বরে আছে চেন্নাই। উল্টোদিকে, ৮ ম্যাচ খেলে ২ জয় ও ৬ হারসহ ৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে মুম্বই। আজ মুম্বই হারলেই আইপিএলের প্লে-অফের স্বপ্ন শেষ হয়ে যাবে ৫ বারের চ্যাম্পিয়নদের।