AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup 2022: কিলার মিলারের উত্থানের কাহিনি শোনালেন তাঁর বাবা

David Miller: ১৩ বছর বয়সে এক প্রদর্শনী ম্যাচে বাবার সঙ্গে ব্যাটিং করতে নেমেছিলেন। যেখানে বিপক্ষের সবাই তাঁর বাবার বয়সী ছিলেন। ওই সময়ও ভয়ডরহীন ক্রিকেট খেলে সবাইকে তাক লাগিয়ে দেন মিলার। ১৪ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয় কিলার মিলারের।

T20 World Cup 2022: কিলার মিলারের উত্থানের কাহিনি শোনালেন তাঁর বাবা
Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 31, 2022 | 3:54 PM
Share

পারথ: এ বারের বিশ্বকাপে (T20 World Cup 2022) প্রথম হার হজম করেছে ভারত। কিলার মিলারের ব্যাটিং দাপটেই দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছে ভারতকে। ম্যাচে একটা সময় ভালো জায়গায় পৌঁছে গেলেও, ডেভিড মিলারের (David Miller) তাণ্ডবই জয় এনে দিয়েছে প্রোটিয়া শিবিরকে। ৪৬ বলে অপরাজিত ৫৯ রানের দুরন্ত ইনিংস মিলারের। সেই ইনিংসে সাজানো চারটে চার আর তিনটে ছয়। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন মিলার। আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও প্রোটিয়া হার্ড হিটারের অবদান প্রচুর। আর সেই সুবাদেই ভারতীয় বোলারদের হাতের তালুর মতো চেনেন ডেভিড মিলার। কিলার মিলারের উত্থানের যে কাহিনি শোনালেন তাঁর বাবা, তুলে ধরল TV9Bangla

গত বছর নভেম্বরে ভারত সফরে ৩১ বলে অপরাজিত ৬৪ রানের একটি ইনিংস ছিল তাঁর। শেষ ১২ ম্যাচে মিলারের স্ট্রাইক রেট ১৭৮। বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে অন্যতম সেরা ফিনিশার প্রোটিয়া ব্যাটার। ডেভিড মিলারের যখন ৩ বছর বয়স, তখন তাঁর বাবা অ্যান্ড্রু মিলার একটি গল্ফ স্টিক উপহার দেন। সেই প্রসঙ্গে মিলারের বাবা বলেন, ‘আমি ভেবেছিলাম ও ভাল গল্ফার হবে। ছোট থেকেই বেশ পারদর্শী ছিল গল্ফে। একেবারে ছোট অবস্থাতেই আমার মাথার উপর দিয়ে বল মারত।’

একই সঙ্গে মিলারের বাবা বলেন, ‘ও এমন একটা পরিবেশে বড় হয়ে উঠেছে যেখানে চারপাশে প্রচুর ক্রিকেটার। তার মধ্যে কয়েকজন আবার ক্রিকেট দলের কোচও। গ্রাহাম ফোর্ড, রবিন স্মিথ, হ্যারি ব্রাউনদের পাশে পেয়েছে ও।’ স্কুলে জনপ্রিয় ক্রিকেটার হিসেবেই পরিচিত ছিলেন ডেভিড মিলার। ১০ বছর বয়সে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন। ১৩ বছর বয়সে এক প্রদর্শনী ম্যাচে বাবার সঙ্গে ব্যাটিং করতে নেমেছিলেন। যেখানে বিপক্ষের সবাই তাঁর বাবার বয়সী ছিলেন। ওই সময়ও ভয়ডরহীন ক্রিকেট খেলে সবাইকে তাক লাগিয়ে দেন মিলার। ১৪ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয় কিলার মিলারের।

Follow Us