AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS: মেলবোর্নের স্মৃতি ফিরল সিডনিতেও! বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে গেল

India vs Australia New Year Test Day 1: সিডনিতে সৈকত নটআউট দিলেও সিদ্ধান্ত বদলে গেল তৃতীয় আম্পায়ারের জোয়েল উইলসনের কাছে। এটা যেমন মিল, তেমনই আউটের ধরনেও। প্রশ্ন রইল কিন্তু ডিআরএস নিয়েই। যশস্বীর পর এ বার বিতর্কিত আউটের শিকার ওয়াশিংটন সুন্দর।

IND vs AUS: মেলবোর্নের স্মৃতি ফিরল সিডনিতেও! বাংলাদেশের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে গেল
Image Credit: Cricket Australia
| Updated on: Jan 03, 2025 | 12:14 PM
Share

মেলবোর্ন টেস্টের ডিআরএস পর্ব ফিরল সিডনি টেস্টেও। মেলবোর্নে অন ফিল্ড আম্পায়ার হিসেবে সিদ্ধান্ত দিয়েছিলেন জোয়েল উইলসন। সেই সিদ্ধান্ত বদলে দেন বাংলাদেশের শরফদউল্লা সৈকত। সিডনিতে সৈকত নটআউট দিলেও সিদ্ধান্ত বদলে গেল তৃতীয় আম্পায়ারের জোয়েল উইলসনের কাছে। এটা যেমন মিল, তেমনই আউটের ধরনেও। প্রশ্ন রইল কিন্তু ডিআরএস নিয়েই। যশস্বীর পর এ বার বিতর্কিত আউটের শিকার ওয়াশিংটন সুন্দর।

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসের ঘটনা। ৮৪ রানে ক্রিজে ছিলেন ভারতের বাঁ হাতি ব্যাটার যশস্বী জয়সওয়াল। ম্যাচের নিরিখে খুবই গুরুত্বপূর্ণ সময়। অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সের স্লোয়ার বাউন্সারে হুক শট খেলেছিলেন যশস্বী। লেগ সাইডে তাঁর বিরুদ্ধে কট বিহাইন্ড আউটের আবেদন ওঠে। অনফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন দেননি। সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ারের কাছে। স্নিকোমিটারে কোনও স্পাইক ধরা পড়েনি। যদিও বাংলাদেশের শরফদউল্লা বলের দিক পরিবর্তন তাঁর নজরে ধরা পড়েছে, এই ভিত্তিতে আউট দেন।

সিডনিতে ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত ব্যাটিং করছিলেন। অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স রাউন্ড দ্য উইকেট বোলিংয়ে আসেন। শর্ট পিচ ডেলিভারি যা অ্যাঙ্গেলে লেগ সাইডেই যাচ্ছিল। কিপার অ্যালেক্স ক্যারি কট বিহাইন্ডের আবেদন করেন। অনফিল্ড আম্পায়ার শরফদউল্লা নটআউট দেন। অজি অধিনায়ক নিশ্চিত না হলেও অ্যালেক্স ক্যারির উপর ভরসা রেখে রিভিউ নেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেন জোয়েল উইলসন। এরপর আউটের সিদ্ধান্ত দেন।

স্নিকোমিটারে স্পাইক দেখা গিয়েছে। যদিও প্রশ্ন, গ্লাভস-বলের সংযোগের আগেও সামান্য স্পাইক ছিল। ফলে গ্লাভস বল লেগেছেই, এটা নিয়ে একশো শতাংশ নিশ্চিত হওয়া কঠিন। টেকনোলজির উপর ভরসা করেই অবশ্য আউট দেন উইলসন। সে কারণে ধারাভাষ্যকাররাও তাঁর সিদ্ধান্তকে খুব একটা বিতর্কিত বলতে পারছেন না। তবে প্রশ্ন তুলছেন, স্নিকো সত্যিই গ্লাভসের স্পাইক দেখিয়েছে তো! মার্ক নিকোলাস যেমন বলেই ফেললেন, ‘আমার কাছে এই সিদ্ধান্ত হতাশাজনক।’

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন