India vs West Indies: ইডেনে মহারণ, মহামূল্যবান টিকিটের খোঁজে আনন্দনগরী

সিএবিও পুরোদমে প্রস্তুত ম্যাচ আয়োজন করতে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৈরি মেগা ম্যাচ আয়োজনে। ম্যাচের বিরতিতে থাকছে লেজার শো। ম্যাচের মাঝে বাজবে ধুরন্ধরের মিউজিক। বসন্তের সন্ধ্যায় উপভোগ্য ম্যাচের অপেক্ষায় আনন্দনগরী। ভারতীয় সমর্থকদের মাথায় চিন্তার ভাঁজ ফেলবে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড। কলকাতায় কিন্তু একবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে হারেনি ক্যারিবিয়ানরা।

India vs West Indies: ইডেনে মহারণ, মহামূল্যবান টিকিটের খোঁজে আনন্দনগরী
Image Credit source: Getty Images

| Edited By: Tapasi Dutta

Feb 28, 2026 | 4:29 PM

কলকাতা: ইডেনে মহারণ। সুপার সানডেতে হাইভোল্টেজ ম্যাচ। চারিদিকে টিকিটের হাহাকার। এই মুহূর্তে যার হাতে টিকিট, সে কলকাতার অন্যতম দামী মানুষ। আর এই সুযোগে টিকিটের কালোবাজারি চলছে রমরমিয়ে। ৯০০ টাকার টিকিট বিকোচ্ছে ৩ হাজার টাকায়। ১৫০০ টাকার টিকিট বিকোচ্ছে ৬ থেকে ৭ হাজারে। সুপার এইটের এই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। মেগা ম্যাচের সাক্ষী থাকতে গ্যাঁটের কড়ি খরচ করেই টিকিট কিনছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ অনলাইনে টিকিট ফুরিয়ে গিয়েছে। অফলাইনে টিকিট বিক্রি হচ্ছে না।

সিএবিও পুরোদমে প্রস্তুত ম্যাচ আয়োজন করতে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৈরি মেগা ম্যাচ আয়োজনে। ম্যাচের বিরতিতে থাকছে লেজার শো। ম্যাচের মাঝে বাজবে ধুরন্ধরের মিউজিক। বসন্তের সন্ধ্যায় উপভোগ্য ম্যাচের অপেক্ষায় আনন্দনগরী।

সুপার এইটের ম্যাচের জন্য থাকছে স্পোর্টিং উইকেট। এবারের বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ ইডেনে খেলে ফেলেছেন হেটমায়াররা। শাই হোপরা প্রস্তুত ইডেনের বাইশ গজে ঝড় তুলতে। পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলছেন এই উইকেট থেকে সাহায্য পাবেন ব্যাটাররা। শিশির আটকাতে অ্যান্টি ডিউ স্প্রে করার পাশাপাশি রোপিং করা হবে।