Rohit-Hardik: ভিডিয়ো: রোহিতের দিকে হাত বাড়িয়ে দিলেন হার্দিক…
IPL, Mumbai Indians: রোহিত শর্মার নেতৃত্বে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতেছে রোহিতের নেতৃত্বেই। এ বারও মুম্বইকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রোহিতেরই। নিলামের আগে রিটেইনশন তালিকা জমা দিতে হয়। প্রত্যাশামতোই রোহিত শর্মাকে রিটেইন করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তালিকা অনুযায়ী রোহিতই অধিনায়ক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে গিয়েছিল।

এই ছবিটাই যেন দেখতে চাইছিলেন মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা। কিন্তু সত্যিই কি এমন? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরার সামনে, পেশাদারিত্বের তাগিদে মাঠে এমন অনেক কিছুই দেখা যায়, যা হয়তো পুরোপুরি সত্যি নয়। মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের কাছেও এই ভিডিয়োটা তেমনই। ‘সব ঠিক আছে’ বার্তা দেওয়ার চেষ্টায় মুম্বই ইন্ডিয়ান্স। প্রশ্ন, সত্যিই কি সব ঠিক রয়েছে?
রোহিত শর্মার নেতৃত্বে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিও জিতেছে রোহিতের নেতৃত্বেই। এ বারও মুম্বইকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রোহিতেরই। নিলামের আগে রিটেইনশন তালিকা জমা দিতে হয়। প্রত্যাশামতোই রোহিত শর্মাকে রিটেইন করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। তালিকা অনুযায়ী রোহিতই অধিনায়ক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে গিয়েছিল।
গুজরাট টাইটান্স থেকে ট্রেডিংয়ে হার্দিক পান্ডিয়াকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিকের আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজিতেই। সেখানে তাঁকে ফেরানোর পরই অনুমান করা হয় নেতৃত্বও দেওয়া হবে। সেটাই করা হয়। একটি পডকাস্টে মুম্বই ইন্ডিয়ান্স কোচ মার্ক বাউচার বলেছিলেন, ‘রোহিত তিন ফরম্যাটেই দেশকে নেতৃত্ব দিচ্ছে। ওর উপর থেকে চাপ কমানোর জন্য নেতৃত্বের দায়িত্ব সরানো হয়েছে।’ তাঁর এই যুক্তিতে অন্যরকম মন্তব্য করেছিলেন রোহিতের স্ত্রী।
𝟰𝟱 🫂 𝟯𝟯#OneFamily #MumbaiIndians | @hardikpandya7 @ImRo45 pic.twitter.com/eyKSq7WwCV
— Mumbai Indians (@mipaltan) March 20, 2024
রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্স প্র্যাক্টিসে যোগ দিলেও পুরো টিমের সঙ্গে প্রথম দেখা গেল। তার আগে টিমের বন্ডিং সেশনেও ছিলেন না রোহিত। তাঁর মধ্যে যে অস্বস্তি কাজ করছে, বোঝা যাচ্ছিল। পুরো টিমের সঙ্গে প্র্যাক্টিসে নামার ভিডিয়ো প্রকাশ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের দিকে হাত বাড়িয়ে দেন হার্দিক পান্ডিয়া। আসলে আলিঙ্গনের জন্য় এগিয়ে ছিলেন। রোহিত অবশ্য শুধুই হাত বাড়িয়েছিলেন। শেষ অবধি অবশ্য আলিঙ্গনই করেন। চোখে দেখার মধ্যেও যে ধোঁয়াশা থাকে!
