AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Steve Smith: টাকার জন্য খেলছে… স্মিথকে অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলে দিলেন প্রাক্তন ক্রিকেটার

গত কয়েক বছর ধরেই কুড়ি-বিশের ফর্ম্যাটে তেমন সফল নন স্মিথ। আইপিএলে টিম পাননি। পরে দিল্লি নিয়েছিল, কিন্তু তাঁকে সে ভাবে খেলতে দেখা যায়নি। গত বছরের শেষে আইপিএলের মিনি নিলামে টিমও জোটেনি স্মিথের। তাই তাঁর কাছে এই ফর্ম্যাটে টিকে থাকার শেষ সুযোগ হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। যেখান থেকে নিজেকে আবার ফিরে পেতে পারেন।

Steve Smith: টাকার জন্য খেলছে... স্মিথকে অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলে দিলেন প্রাক্তন ক্রিকেটার
Steve Smith: টাকার জন্য খেলছে... স্মিথকে অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলে দিলেন প্রাক্তন ক্রিকেটার
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 3:08 PM
Share

কলকাতা: অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ টিমে কি স্টিভ স্মিথের (Steve Smith) জায়গা হতে পারে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসে ১১ ও ৪ করেছেন। তাঁর পারফরম্যান্সে একেবারেই খুশি নন নির্বাচকরা। যদি অন্যরকম ভাবনা নিয়ে এগোন নির্বাচকরা, বিশ্বকাপের টিমে সুযোগ নাও পেতে পারেন। অনেকেই চাইছেন, টি-টোয়েন্টি টিমেও ওপেন করুন স্মিথ। পরিস্থিতি যখন এমন, তখন অত্য়ন্ত বিতর্কিত পরিস্থিতির মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে দাঁড় করিয়ে দিলেন তাঁর প্রাক্তন সতীর্থ। স্মিথ কি টাকার জন্য খেলছেন?

গত কয়েক বছর ধরেই কুড়ি-বিশের ফর্ম্যাটে তেমন সফল নন স্মিথ। আইপিএলে টিম পাননি। পরে দিল্লি নিয়েছিল, কিন্তু তাঁকে সে ভাবে খেলতে দেখা যায়নি। গত বছরের শেষে আইপিএলের মিনি নিলামে টিমও জোটেনি স্মিথের। তাই তাঁর কাছে এই ফর্ম্যাটে টিকে থাকার শেষ সুযোগ হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। যেখান থেকে নিজেকে আবার ফিরে পেতে পারেন। ঠিক এই পরিস্থিতিতেই মিচেল জনসন কিন্তু নিজের কলামে লিখেছেন, ‘টেস্ট কেরিয়ার শেষ হওয়ার পর স্মিথ বিশ্বের নানা টি-টোয়েন্টি লিগে খেলতে চাইবে, তাতে আর সন্দেহ কোথায়। আর সেই কারণেই আন্তর্জাতিক ফর্ম্যাটে পারফর্ম করাটাই ওর লক্ষ্য। বিশ্বকাপকেও তাই বেছে নিতে চাইছে। যাতে বিভিন্ন লিগে খেলে বড় টাকার চেক পেতে পারে।’

জনসনের এই মন্তব্যের পর বিতর্কের ঝড় বয়ে গিয়েছে অস্ট্রেলিয়ায়। প্রশ্ন হল, স্মিথ অজি টিমে কোথায় সুযোগ পাবেন? পুরো টিমই দারুণ ছন্দে রয়েছে। ওপেনিংয়ে তাঁকে দেখতে চাইছেন জনসন। তা নিয়ে যুক্তি দিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটিং অর্ডারে একমাত্র ওপেনিংয়েই জায়গা পেতে পারে। কিন্তু তার জন্য ওকে রান করতে হবে। ধারাবাহিকতা দেখাতে হবে। তবেই বিশ্বকাপের টিমে সুযোগ পাবে।’

জনসন যাই বলুন না কেন, স্মিথ কিন্তু নিজে মনে করছেন না ওপেনিংয়ে তাঁর কোনও সুযোগ আছে বলে। তাঁর কথায়, ‘আমার মনে হয় টপ অর্ডার অনেক বেশি গোছানো। ওয়ার্নার, হেড, মার্শরা খেলবে টপ থ্রি-তে। আমি নিশ্চিত নই, নির্বাচকরা আমাকে ওপেনিংয়ের জন্য চাইবেন কিনা। আমি নিজেও খুব একটা চাই না। যদি আমি চার নম্বরে থাকি, তা হলে আছি, না হলে নেই।’

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার