AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Harmanpreet Kaur: হরমনপ্রীত কৌরের আসন টলমল! ৩ ক্রিকেটার যাঁরা হতে পারেন ভারতের নতুন ক্যাপ্টেন

টি-২০ বিশ্বকাপে এ বার টিম ইন্ডিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এরপর থেকে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে যে হরমনে ভরসা এ বার ছাড়তে হবে। মিতালি রাজের পর তিন ফর্ম্যাটেই ভারতীয় মহিলা ক্রিকেট টিমের (Indian Women's Cricket Team) ক্যাপ্টেন হরমনপ্রীত।

Harmanpreet Kaur: হরমনপ্রীত কৌরের আসন টলমল! ৩ ক্রিকেটার যাঁরা হতে পারেন ভারতের নতুন ক্যাপ্টেন
Harmanpreet Kaur: হরমনপ্রীত কৌরের আসন টলমল! ৩ ক্রিকেটার যাঁরা হতে পারেন ভারতের নতুন ক্যাপ্টেনImage Credit: X
| Updated on: Oct 16, 2024 | 5:16 PM
Share

কলকাতা: ভারতীয় মহিলা ক্রিকেট টিমে সত্যিই কি হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) অধ্যায় অতীত হওয়ার পথে? টি-২০ বিশ্বকাপে এ বার টিম ইন্ডিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এরপর থেকে ভারতীয় ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে যে হরমনে ভরসা এ বার ছাড়তে হবে। মিতালি রাজের পর তিন ফর্ম্যাটেই ভারতীয় মহিলা ক্রিকেট টিমের (Indian Women’s Cricket Team) ক্যাপ্টেন হরমনপ্রীত। কিন্তু দলকে তিনি বিশ্বকাপ জেতাতে পারেননি। ভারতীয় কিংবদন্তি মিতালি রাজও সম্প্রতি বলেছেন, ‘নেতৃত্বের জন্য নির্বাচকরা পরিবর্তনের পথে হাঁটতে চাইলে, আমি চাই কোনও নতুন মুখ আসুক। কোনও তরুণকে নেতৃত্ব দেওয়া হোক।’ এই পরিস্থিতিতে আলোচনা চলছে হরমনপ্রীত কৌরের পর ভারতের মহিলা ক্রিকেট টিমের নতুন ক্যাপ্টেন কে হতে পারেন। উঠে আসছে তিনটে নাম। কারা তাঁরা?

স্মৃতি মান্ধানা – ভারতের মহিলা ক্রিকেটের কুইন বলে পরিচিত তিনি। নতুন মুখ নন। অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে। একইসঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট টিমকে ১৩ টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে স্মৃতির। ওডিআই ও টেস্টে তিনি ভারতের হয়ে কোনও ম্যাচে নেতৃত্ব দেননি। কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিলে ভুল করবে না। কারণ, ভারতের অন্যতম ভরসাযোগ্য ক্রিকেটার তিনি। উইমেন্স প্রিমিয়ার লিগে তাঁর নেতৃত্বে এ বছর আরসিবি চ্যাম্পিয়নও হয়েছে।

জেমাইমা রডরিগজ – যদি কোনও তরুণের হাতে নেতৃত্বের দায়ভার দেওয়ার কথা ভাবে জেমাইমা, তা হলে সেক্ষেত্রে এগিয়ে রাখা যাবে জেমাইমা রডরিগজকে। টেকনিক থেকে শুরু করে আগ্রাসণ সব দিকেই এগিয়ে জেমি। বছর ২৪ এর এই আগ্রাসী ব্যাটার উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক হিসেবে খেলেছেন। পরবর্তী মরসুমে তাঁকে দিল্লির নেতৃত্ব দেওয়া হতে পারে শোনা যাচ্ছে। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও দেশের পরবর্তী ক্যাপ্টেন হওয়ার দৌড়ে স্মৃতির থেকে এগিয়ে রেখেছেন জেমাইমাকে।

দীপ্তি শর্মা – ভারতীয় মহিলা ক্রিকেট টিমে রবীন্দ্র জাডেজা বলা হয় দীপ্তি শর্মাকে। এই তারকা অলরাউন্ডার ব্যাটে-বলে ভারতকে একাধিক ম্যাচ জিতিয়েছে। টি-২০ ও ওডিআইতে দেশের ৫ সেরা অলরাউন্ডারদের মধ্যে দীপ্তি অন্যতম উজ্জ্বল। ম্যাচ পড়ার ক্ষমতা, চাপ সামলানোর ক্ষমতা দীপ্তির অসাধারণ। উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সের হয়ে তাঁর সহ-অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও রয়েছে।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত