AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SA vs BAN: ভারতের স্টাইলেই লো-স্কোরিং ম্যাচে বাংলাদেশকে হারাল দক্ষিণ আফ্রিকা

ICC MEN’S T20 WC 2024: সেরা অনুভূতি পঞ্চম ডেলিভারিতে। ফুলটস বলে ছয় মারার চেষ্টায় বাউন্ডারি লাইনে মার্কব়্যামের দুর্দান্ত ক্যাচে ফেরেন মাহমুদুল্লাহ। শেষ বলে ৬ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। যদিও তা আর হয়নি। শেষ বলে আবারও ফুলটস। মাত্র ১ রান। ৪ রানের রুদ্ধশ্বাস জয় প্রোটিয়াদের। জয়ের হ্যাটট্রিকে সুপার এইটের দৌড়ে এক পা ফেলে রাখল দক্ষিণ আফ্রিকা।

SA vs BAN: ভারতের স্টাইলেই লো-স্কোরিং ম্যাচে বাংলাদেশকে হারাল দক্ষিণ আফ্রিকা
Image Credit: PTI
| Updated on: Jun 10, 2024 | 11:42 PM
Share

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম। আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ। আগের দিন এই মাঠে ভারত-পাকিস্তান মহারণ দেখা গিয়েছে। বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচও রুদ্ধশ্বাস পরিস্থিতি। টস জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। কঠিন পিচে ব্যর্থ টপ অর্ডার। হেনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলারের দুর্দান্ত লড়াই। ক্লাসেন ৪৪ বলে ৪৬ রান করেন। মিলারের অবদান ৩৮ বলে ২৯। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান করে দক্ষিণ আফ্রিকা। এই রান যথেষ্ঠ নয়। যদিও আগের দিন ভারত যে ভাবে ১১৯ রানের পুঁজি নিয়েও জিতেছিল, তেমন কিছুরই চেষ্টায় ছিল প্রোটিয়া শিবির।

মার্কিন মুলুকে বিশ্বকাপের খেলাগুলিতে একটা জিনিষ পরিষ্কার হয়েছে। বিশেষ করে নিউ ইয়র্ক ভেনুতে। বড় শট না খেলে সিঙ্গল ও ডাবলসে স্কোরবোর্ড সচল রাখা সেরা উপায়। বাংলাদেশ ব্যাটাররা শুরু থেকে সেটাই মিস করেন। সৌম্য সরকারকে বাদ দিয়েই এ দিন একাদশ গড়েছিল বাংলাদেশ। তাতেও লাভ হল না। টপ অর্ডার ফের ব্যর্থ। অনরিখ নর্টজে সাকিবকে ফেরাতেই ম্যাচ থেকে ক্রমশ হারিয়ে যায় বাংলাদেশ। তৌহিদ হৃদয় এবং রিয়াধের লড়াইও ব্যর্থ।

শেষ দু-ওভারে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৮ রান। বাংলাদেশ ক্রিকেটে মিস্টার ফিনিশার হিসেবে পরিচিত মাহমুদুল্লা রিয়াধ তখনও ক্রিজে। স্বাভাবিক ভাবেই জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। শেষ ওভারে টার্গেট দাঁড়ায় ১১। সুপার ওভারের পরিস্থিতিও ছিল। শেষ ওভারে বোলিংয়ে কেশব মহারাজ! নিঃসন্দেহে মাস্টারস্ট্রোক প্রোটিয়া ক্যাপ্টেন এইডেনের। তৃতীয় বলেই জাকির আলিকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে জয়ের গন্ধ পাইয়ে দেন।

সেরা অনুভূতি পঞ্চম ডেলিভারিতে। ফুলটস বলে ছয় মারার চেষ্টায় বাউন্ডারি লাইনে মার্কব়্যামের দুর্দান্ত ক্যাচে ফেরেন মাহমুদুল্লাহ। শেষ বলে ৬ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। যদিও তা আর হয়নি। শেষ বলে আবারও ফুলটস। মাত্র ১ রান। ৪ রানের রুদ্ধশ্বাস জয় প্রোটিয়াদের। জয়ের হ্যাটট্রিকে সুপার এইটের দৌড়ে এক পা ফেলে রাখল দক্ষিণ আফ্রিকা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?