AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Australia: ঠিক যেন বিরাটদের মতোই! ফাইনালে হার ভারতের

ICC Under-19 World Cup Final: ঠিক যেন রোহিত শর্মা-বিরাট কোহলিদের মতোই। কিছুদিন আগেই ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। প্রত্যাশার পারদ চড়েছিল। এমন হওয়াই স্বাভাবিক। টানা দশ ম্যাচ জিতে রেকর্ডও গড়েছিলেন রোহিতরা। বিশ্বকাপ শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে। ফাইনালে সেই অস্ট্রেলিয়ার কাছেই হেরেছিল ভারত। যুব বিশ্বকাপেও সব ম্যাচ জিতেই ফাইনালে উঠেছে উদয় সাহারণের নেতৃত্বাধীন ভারতীয় যুব দল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হার।

India vs Australia: ঠিক যেন বিরাটদের মতোই! ফাইনালে হার ভারতের
Image Credit: ICC
| Updated on: Feb 11, 2024 | 9:33 PM
Share

বেনোনি: দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ এবং ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। এ বার আক্ষেপ মিটল না। ২০০৩ সালে সিনিয়র বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। সে বার বিশ্বকাপ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। অনূর্ধ্ব ১৯ স্তরে দক্ষিণ আফ্রিকায় এর আগে বিশ্বকাপ হয়েছিল ২০২০ সালে। সেবারও অনবদ্য পারফর্ম করে ফাইনালে উঠেছিল ভারত। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল। পাঁচ বারের চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এ বার রানার্স। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে হার সচিনদের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ঠিক যেন রোহিত শর্মা-বিরাট কোহলিদের মতোই। কিছুদিন আগেই ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। প্রত্যাশার পারদ চড়েছিল। এমন হওয়াই স্বাভাবিক। টানা দশ ম্যাচ জিতে রেকর্ডও গড়েছিলেন রোহিতরা। বিশ্বকাপ শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে। ফাইনালে সেই অস্ট্রেলিয়ার কাছেই হেরেছিল ভারত। যুব বিশ্বকাপেও সব ম্যাচ জিতেই ফাইনালে উঠেছে উদয় সাহারণের নেতৃত্বাধীন ভারতীয় যুব দল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছেই হার।

রেকর্ড ষষ্ঠ বার চ্যাম্পিয়ন হতে গেলে রেকর্ড গড়তে হত ভারতকে। ফাইনালে ভারতের সামনে লক্ষ্য ছিল ২৫৪ রান। এর আগে সর্বাধিক ২৪২ রান তাড়া করে জেতার নজির রয়েছে। ভারতের ব্যাটিং বিভাগ পুরো টুর্নামেন্টে যে ভাবে পারফর্ম করেছে তাতে ফেভারিট ছিল ভারতই। ভাবনা এবং বাস্তবায়নে বিরাট ফারাক দেখা গেল। অজি বোলারদের কৃতিত্ব অবশ্যই রয়েছে। তবে শট সিলেকশনের দিক থেকে বেশ কিছু ক্ষেত্রে ভুল করেছে ভারত। ওপেনার আদর্শ সিং এবং শেষ দিকে মুরুগান অভিষেক কিছুটা লড়াই করেন। ৪৩.৫ ওভারে ১৭৪ রানেই অলআউট ভারত।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা