
লিগ পর্বের শেষ ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলবে পাকিস্তান। তাদের শেষ প্রতিপক্ষ ইংল্যান্ড। পাকিস্তান ক্রিকেট দল বেশ কিছুদিন আগেই কলকাতায় পৌঁছে গিয়েছে। ছবি : রাহুল সাধুখাঁ

গত কাল চুটিয়ে শপিং করেছেন পাকিস্তান ক্রিকেটাররা। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। আজ থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দিল পাকিস্তান। ছবি : রাহুল সাধুখাঁ

অনুশীলনে বোলিং কোচ মর্নে মরকেলের সঙ্গে আলোচনায় পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। ছবি : রাহুল সাধুখাঁ

অনুশীলনে একাকী পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বৃষ্টিবিঘ্নিত গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছেন। তবে ধারাবাহিকতার অভাব রয়েছে বাবরের। ছবি : রাহুল সাধুখাঁ

ইডেন গার্ডেন্সে প্র্যাক্টিসে উপস্থিত ছিলেন বেশ কিছু ক্রিকেট প্রেমী। বাবর আজমকে নিয়ে বাড়তি উন্মাদনা। আব্দারও মেটালেন বাবর। কখনও ব্যাটে, আবার কাগজেও অটোগ্রাফ দিলেন। ছবি : রাহুল সাধুখাঁ

ইডেনে অনুশীলনের ফাঁকে ইফতিকার আহমেদ। পাকিস্তান টিমে সতীর্থদের কাছে যিনি 'চাচা' নামেই পরিচিত। ছবি : রাহুল সাধুখাঁ

বোলিং প্র্যাক্টিসে মহম্মদ ওয়াসিম জুনিয়র। পাশে রয়েছেন সিনিয়র পেসার হ্যারিস রউফ। ছবি : রাহুল সাধুখাঁ

ডাইভিং ক্যাচ প্র্যাক্টিসে পাকিস্তান কিপার মহম্মদ রিজওয়ান। ধারাবাহিক ভালো পারফর্ম করছেন রিজওয়ান। ইংল্যান্ডের বিরুদ্ধে কিপিং-ব্যাটিং দুই বিভাগেই ভরসা থাকবে রিজওয়ানের ওপর। ছবি : রাহুল সাধুখাঁ