AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: নয় উইকেট নিলেই জয়, ইংল্যান্ডের চাই আরও ৩৩২ রান

India vs England 2nd Test: ব্রেন্ডন ম্যাকালাম-বেন স্টোকস জুটি দায়িত্বে আসার পর থেকে একের পর এক অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। এই ম্যাচ অ্যাডভান্টেজ ভারত, তবে চালকের আসনে বলা যায় না। তৃতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৬৭ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। বাকি দু-দিন ভারতের চাই ৯ উইকেট, ইংল্যান্ডের প্রয়োজন আরও ৩৩২ রান। জো রুট ব্যাট হাতে নামতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। আর চতুর্থ দিনের পিচে ব্যাটারদের পক্ষে শট খেলাও সহজ নয়।

IND vs ENG: নয় উইকেট নিলেই জয়, ইংল্যান্ডের চাই আরও ৩৩২ রান
Image Credit: PTI
| Updated on: Feb 04, 2024 | 5:37 PM
Share

কলকাতা: ম্যাচের এখনও দু-দিন বাকি। এখনও ফল নিয়ে ধোঁয়াশা রয়েছে! থাকাই স্বাভাবিক। প্রতিপক্ষ টিমের নাম ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাকালাম-বেন স্টোকস জুটি দায়িত্বে আসার পর থেকে একের পর এক অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম। এই ম্যাচ অ্যাডভান্টেজ ভারত, তবে চালকের আসনে বলা যায় না। দ্বিতীয় ইনিংসে ভারতের বড় প্রাপ্তি শুভমন গিলের স্বস্তির সেঞ্চুরি। ভালো ইনিংস খেলেন অক্ষর প্যাটেলও। লোয়ার অর্ডারে রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটিংও ভোলার নয়। কী পরিস্থিতিতে বিশাখাপত্তনম টেস্ট? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৯৬-এর বড় স্কোর গড়ে ভারত। বোলিংয়ে দাপট দেখিয়েছিলেন জসপ্রীত বুমরা। হাফডজন উইকেট নেন। ২৫৩ রানেই ইংল্যান্ড অলআউট করে ভারত। প্রথম ইনিংসে একশোর বেশি লিড নিলেও চিন্তুা ছিলই ভারতীয় শিবিরে। হায়দরাবাদ টেস্টে হারের কারণেই এই চিন্তা বেড়েছে। বিশাখাপত্তনমে পরিস্থিতি হয়তো তেমন নয়। শুভমন গিলের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ২৫৫ করে ভারত। রোহিত-যশস্বী দ্বিতীয় ইনিংসে বড় স্কোর গড়তে ব্যর্থ। অভিষেক ম্যাচে নামা রজত পাতিদার করেন ৯ রান। ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার টম হার্টলি ৪ এবং তরুণ লেগ স্পিনার ৩ উইকেট নেন। শ্রেয়সের ফর্ম কিন্তু চিন্তায় রাখল ভারতকে।

সিরিজে ২-০ এগিয়ে যেতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৩৯৯ রান। এই রানটাকে ভারতের জন্য সুরক্ষিতই বলা যায়। তবে পুরোপুরি চালকের আসনে বলা যাবে না। ইংল্যান্ডের ওপেনিং জুটিতে যোগ হয় ৫০ রান। বেন ডাকেটকে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে প্রথম ধাক্কা রবিচন্দ্রন অশ্বিনের। তৃতীয় দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৬৭ রান তুলে নিয়েছে ইংল্যান্ড। বাকি দু-দিন ভারতের চাই ৯ উইকেট, ইংল্যান্ডের প্রয়োজন আরও ৩৩২ রান। জো রুট ব্যাট হাতে নামতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। আর চতুর্থ দিনের পিচে ব্যাটারদের পক্ষে শট খেলাও সহজ নয়।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ