
মুম্বই: অন্তিম লগ্নে তেইশের বিশ্বকাপ। ট্রফি থেকে আর এক ধাপ দূরে ভারত। এক যুগ আগে ওয়াংখেড়েতে দ্বিতীয় বার ওডিআই বিশ্বকাপ ট্রফি জিতেছিল ভারত। সেই মাঠেই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। ২০ বছরের খরা কাটিয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। সাময়িক চাপে পড়লেও ৭০ রানের বড় জয়ে ফাইনালও নিশ্চিত করলেন রোহিতরা। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিয়েছিল বিরাটের ভারত। ওয়াংখেড়েতে বিরাট কোহলির রেকর্ড সেঞ্চুরি, সামির সাত উইকেটে অনবদ্য জয় টিম ইন্ডিয়ার। তেইশের বিশ্বকাপে প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিল ভারত। এ বার অপেক্ষা প্রতিপক্ষর। পরবর্তী লক্ষ্য অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া। সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের লাইভ আপডেট TV9 Bangla Sports-এর এই এই লিঙ্কে।
দ্রুততম হাফসেঞ্চুরিতে সামি। বিশ্বকাপে মাত্র ১৭ ইনিংসেই পেরিয়ে গেলেন ৫০ উইকেটের মাইলফলক। বিস্তারিত পড়ুন : বিশ্বকাপে দ্রুততম ‘হাফসেঞ্চুরি’ মহম্মদ সামির
তেইশের বিশ্বকাপে ইতিমধ্যেই ২৩! উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে সামি। এক যুগ পর ফাইনালে ভারত। বিস্তারিত পড়ুন: সামির সাত, ম্যাচ ‘টার্ন’ করালেন কুলদীপ; এক যুগ পর ফাইনালে ভারত
ভারতের দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ সামি। ভারতের চাই এক উইকেট।
একের পর এক ক্যাচ নিয়ে মুগ্ধ করছেন জাড্ডু। ফাইফার মহম্মদ সামির। ১৩৪ রানের দুরন্ত ইনিংসের পর মাঠ ছাড়লেন ড্যারেল মিচেল।
মার্ক চ্যাপম্যানের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। বাউন্ডারি লাইনের সামনে ফের দুরন্ত ক্যাচ রবীন্দ্র জাডেজা।
গ্লেন ফিলিপসের উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা। বাউন্ডারি লাইনের সামনে দুরন্ত ক্যাচ রবীন্দ্র জাডেজার। ৪১ রান করে মাঠ ছাড়লেন গ্লেন ফিলিপস। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিলেন বুমরা।
ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের জুটি জমাট হচ্ছে। ৪১তম ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৮৬।
বিশ্বকাপে মহম্মদ সামির উইকেটের হাফসেঞ্চুরি। এক ওভারে কিউয়িদের জোড়া ধাক্কা দিলেন সামি।
নতুন স্পেলের শুরুতেই উইকেট সামির। উইলিয়ামসনের ক্যাচ ফেলেছিলেন। অবশেষে তিনিই ফেরালেন কিউয়ি নেতাকে। ফ্লিক করেছিলেন উইলিয়ামসন। ডিপ স্কোয়ার লেগে ক্যাচ নেন সূর্যকুমার যাদব। ৬৮ রান করে আউট কেন।
ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি ড্যারেল মিচেলের। ৮৫ বলে শতরান পূর্ণ করলেন মিচেল।
কেন উইলিয়ামসনের ক্যাচ মিস করলেন মহম্মদ সামি। এই সময় ৫১ রানে ছিলেন কিউয়ি নেতা। ভারত উইকেট পেলে ম্যাচের মোড় ঘুরত। কিন্তু আপাতত অপেক্ষা বাড়ল।
নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৫৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।
৪৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ড্যারেল মিচেল। ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে কিউয়িরা।
কেন উইলিয়ামসন ও ড্যারল মিচেলের কাঁধে ভর দিয়ে এগোচ্ছে নিউজিল্যান্ড। ১৭ ওভার শেষে কিউয়িদের ঝুলিতে ১০৪ রান। উইকেট হারিয়েছে ২ টি।
জোড়া উইকেট হারানোর পর ড্যারেল মিচেল ও কেন উইলিয়ামস জুটিতে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড। লক্ষ্য থেকে এখনও অনেকটাই দূরে কিউয়িরা।
নিউজিল্যান্ডের প্রথম পাওয়ার প্লে শেষ। প্রথম ১০ ওভারে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে তুলেছে ৪৬ রান। কেন উইলিয়ামসন রয়েছেন ৪ রানে। ড্যারেল মিচেল ব্যাট করছেন ১ রানে। জিততে হলে এখনও ৩৫২ রান তুলতে হবে নিউজিল্যান্ডকে।
চলতি বিশ্বকাপে ভালো ছন্দে রয়েছেন কিউয়ি তরুণ ওপেনার রাচিন রবীন্দ্র। সেমিফাইনালে অবশ্য তাঁর ব্যাট চলল না। ১৩ রান করে মাঠ ছাড়লেন রাচিন।
মহম্মদ সামি বল হাতে নিয়েই সফল। ফেরালেন ডেভন কনওয়েকে। ষষ্ঠ ওভারের প্রথম বলেই সামি তুলে নিলেন কিউয়ি ওপেনারের উইকেট। ১৩ রানে মাঠ ছাড়লেন কনওয়ে।
নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে কিউয়িরা।
এগিয়ে চলেছে কিউয়িদের ওপেনিং জুটি। উইকেটের খোঁজে ভারত। ৩ ওভারে ১৯ রান তুলেছে কিউয়িরা। জিততে হলে এখনও নিউজিল্যান্ডকে তুলতে হবে ৩৭৯ রান। কনওয়ে রয়েছেন ১২ রানে। রাচিন রয়েছেন ৪ রানে।
ফাইনালের টিকিট পেতে হলে কিউয়িদের তুলতে হবে ৩৯৮ রান। ওপেনিংয়ে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। বোলিংয়ে সূচনায় জসপ্রীত বুমরা।
বিস্তারিত পড়ুন: বিরাট-শ্রেয়সের জোড়া সেঞ্চুরিতে কিউয়িদের ৩৯৮ টার্গেট দিল ভারত
নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্য দিয়ে শেষ হল ভারতের ইনিংস।
৭০ বলে ১০৫ রান করে ফিরলেন শ্রেয়স। তাঁকে ফেরালেন ট্রেন্ট বোল্ট।
কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত শতরান করলেন শ্রেয়স আইয়ার। ৬৭ বলে শতরান পূর্ণ হল শ্রেয়সের।
পড়ুন বিস্তারিত : ঈশ্বরের সামনেই তাঁকে ছাপিয়ে ইতিহাসের পাতায় বিরাট কোহলি
লক্ষ্য পূরণ করে ফিরলেন কোহলি। ১১৭ রান করে প্যাভিলিয়নের দিকে এগিয়ে গেলেন কিং।
লক্ষ্য পূরণ। শতরান করলেন বিরাট। সচিন তেন্ডুলকরকে সাক্ষী রেখে তাঁকে ছাপিয়ে গেলেন কোহলি। বিরাটের মুকুটে জুড়ল নয়া পালক। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক শতরানের রেকর্ড এখন কোহলির।
৩৬ ওভার শেষে ভারতের ঝুলিতে ২৬৮ রান।
লক্ষ্যের দিকে এগোচ্ছেন বিরাট। ৫৯ বলে হাফ সেঞ্চুরি এল কোহলির ব্যাটে।
ম্যাচ চলাকালীন ক্র্যাম্পের সমস্যার সম্মুখীন হলেন গিল। তাঁর পরিবর্তে মাঠে নামলেন শ্রেয়স আইয়ার।
৪১ বলে হাফ সেঞ্চুরি এল শুভমন গিলের ব্য়াটে।
হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রানের দূরত্বে ছিলেন। ছক্কা হাঁকাতে গিয়ে সাউদির বলে, কেন উইলিয়ামসনের হাতে ধরা দিলেন রোহিত।
ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথে হাজির ডেভিড বেকহাম। সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির সঙ্গে ফ্রেম শেয়ার করতে দেখা গেল তাঁকে।
Virat Kohli talking to David Beckham and Sachin Tendulkar.
A legendary frame! pic.twitter.com/kWnu2SbsPZ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 15, 2023
ওপেনিংয়ে চেনা রোহিত-গিল জুটি।
টস জিতে কিউয়িদের ফিল্ডিংয়ে পাঠালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
উৎসবের মেজাজে ওয়াংখেড়ে। ভারতের হয়ে গলা ফাটাতে হাজির ভক্তরা।
ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে ওয়াংখেড়েতে ডেভিড বেকহাম। সচিন তেন্ডুলকরের সঙ্গে ঘুরে দেখলেন মাঠ।
বিস্তারিত পড়ুন: ওয়াংখেড়েতে মেন ইন ব্লু ও কিউয়িদের দ্বৈরথে হতে পারে যে রেকর্ডগুলি…
বিস্তারিত পড়ুন: ভয়ডরহীন ক্রিকেটই ভারতের ভরসা, ভয়ও!