AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NZ: দ্রুত হেয়ারড্রায়ার চাই, মুম্বইয়ে ভারতীয় টিমের ‘বিশেষ’ চাহিদা

India vs New Zealand 3rd Test: ম্যাচের প্রথম দিন থেকেই কঠিন পরিস্থিতিতে খেলতে হচ্ছে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারেল মিচেল গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন। ওয়াশিংটন সুন্দরকে দেখা গিয়েছে অক্ষর প্যাটেলের জার্সি পরে খেলছেন। এর কারণ, আবহাওয়াই। যে কারণে হেয়ারড্রায়ারের প্রয়োজন পড়ল।

IND vs NZ: দ্রুত হেয়ারড্রায়ার চাই, মুম্বইয়ে ভারতীয় টিমের 'বিশেষ' চাহিদা
Image Credit: PTI
| Updated on: Nov 02, 2024 | 9:49 PM
Share

দ্রুত হেয়ারড্রায়ার চাই। তবে চুল শুকোতে নয়। মুম্বইয়ে এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট চলছে মুম্বইতে। কিউয়ি প্লেয়ারদের পরিস্থিতি খারাপ। এমনকি একই পরিস্থিতি ভারতীয় ক্রিকেটারদেরও। মুম্বইয়ে প্রচণ্ড গরম। ম্যাচের প্রথম দিন থেকেই কঠিন পরিস্থিতিতে খেলতে হচ্ছে। নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারেল মিচেল গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন। ওয়াশিংটন সুন্দরকে দেখা গিয়েছে অক্ষর প্যাটেলের জার্সি পরে খেলছেন। এর কারণ, আবহাওয়াই। যে কারণে হেয়ারড্রায়ারের প্রয়োজন পড়ল।

গরমের কারণে প্লেয়াররা ঘামছেন প্রচুর। যার কারণে জার্সি বদলাতে হচ্ছে বারবার। জার্সিই বা কতগুলো রাখা যায়! মুম্বই ক্রিকেট সংস্থার কাছে SOS (জরুরিভিত্তিতে) চাওয়া হয়েছে হেয়ারড্রায়ার। যাতে জার্সি ধুয়ে দ্রুত শুকোনো যায়। তাপমাত্রা ৩৩ ডিগ্রি, তবে আর্দ্রতা ৫২ শতাংশ। এতেই কঠিন পরিস্থিতিতে পড়েছেন ক্রিকেটাররা। অনেক ক্ষেত্রেই প্লেয়াররা জার্সি বদল করতে পছন্দ করেন না। সারাদিন একই জার্সিতে খেলেন। তার নেপথ্যে অনেক সময় কুসংস্কারও থাকে। তবে এখানে কিছুই করা যাচ্ছে না।

শুধুমাত্র জার্সির ক্ষেত্রেই যে এমনটা হচ্ছে তা নয়। খাবারের বিষয়েও অতি সতর্ক ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে অসুস্থ হওয়ার প্রবল সম্ভাবনা। সে কারণেই পুষ্টিবিদের পরামর্শ নিয়ে এই পরিস্থিতিতে কী খাবার খাওয়া উচিত, সেই অনুযায়ী খাবার তৈরি হচ্ছে। ভারতীয় দলের অনেক তারকাই নিজস্ব রাঁধুনির রান্না করা খাবারই খেয়ে থাকেন। এখানেও তাই হচ্ছে।

Follow Us
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?
মে মাসে গরমই পড়বে না? বড় আপডেট মৌসম ভবনের
মে মাসে গরমই পড়বে না? বড় আপডেট মৌসম ভবনের
CPIM এজেন্টকে 'মারধর', প্রাণে মারার 'হুমকি', অভিযোগ TMC-র বিরুদ্ধে
CPIM এজেন্টকে 'মারধর', প্রাণে মারার 'হুমকি', অভিযোগ TMC-র বিরুদ্ধে
কাল রাতে মমতার নজরদারি, আজ নিরাপত্তা বাড়ল স্ট্রংরুমগুলির
কাল রাতে মমতার নজরদারি, আজ নিরাপত্তা বাড়ল স্ট্রংরুমগুলির