AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDvsZIM : বিশ্বকাপে বিস্ফোরণ ভারতের, কলকাতা রেডি তো ?

এর আগেই এই বিশ্বকাপে আড়াইশোর বেশি স্কোর দেখেছেন সমর্থকরা। এই জিম্বাবোয়ের বিরুদ্ধেই ২৫৪/৬ রান করেছিলেন হেটমায়াররা। আজ তার থেকেও ২ রান বেশি করলেন সূর্যরা। আর ৫ রান করলেই ভারত করে ফেলত টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ স্কোর। ২০০৭ সালে কেনিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা করেছিল ২৬০।

INDvsZIM : বিশ্বকাপে বিস্ফোরণ ভারতের, কলকাতা রেডি তো ?
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 26, 2026 | 9:48 PM
Share

কলকাতা : আজকের ম্যাচে ভারতের স্কোর দেখলে বহুদিন ক্রিকেটের সঙ্গে যোগাযোগ না রাখা সমর্থকদের ভ্রম লাগতে পারে, আদৌ ৫০ ওভারের ম্যাচ হচ্ছে নাকি ২০ ? নাহলে আগের ম্যাচেই ১১১ রানে অল আউট হয়ে যাওয়া ভারতীয় দল আড়াইশো ছুঁতে পারে কী করে ? বিকেলের ম্যাচে জিম্বাবোয়েকে হারিয়ে শেষ চারের দিকে এক পা বাড়িয়ে রেখেছে প্রোটিয়ারা। আজকের ম্যাচে বিশাল স্কোর তুলে ক্যারিবিয়ানদের একপ্রকার হুঁশিয়ারি দিয়ে রাখল ভারত। এর আগেই এই বিশ্বকাপে আড়াইশোর বেশি স্কোর দেখেছেন সমর্থকরা। এই জিম্বাবোয়ের বিরুদ্ধেই ২৫৪/৬ রান করেছিলেন হেটমায়াররা। আজ তার থেকেও ২ রান বেশি করলেন সূর্যরা

চিপকে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা। শিশিরের প্রভাব এড়াতেই এই চাল, মত বিশ্লেষকদের। ব্যাটে নেমে রীতিমতো ছেলেখেলা করলেন ভারতীয় ব্যাটাররাদীর্ঘদিনের অফ ফর্ম থেকে বেরিয়ে আজ রান পেলেন অভিষেক শর্মা। ৩০ বলে করলেন দুরন্ত ৫৫ রান। আজ দলে অন্তর্ভুক্তি হয়েছিল সঞ্জু স্যামসনেরসঞ্জু বড় রান পাননি। মাত্র ১৪ বলে ২৫ রান করেছেন সিএসকের এই ভাবী ব্যাটার। গত ম্যাচে শূন্যের পর আজ রান পেলেন কিষানও। তিনি খেললেন ২৪ বলে ৩৮ রানের ইনিংসদ্বিতীয় উইকেটে ৭২ রান যোগ করলেন এই দুই ব্যাটার। অধিনায়ক সূর্য করলেন ১৩ বলে ৩৩। সূর্য আউট হতেই তাণ্ডব শুরু করলেন তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া। তিলকের স্লো ইনিংস নিয়েও সমালোচনা কম হয়নি। আজ সেই তিলকের ব্যাট জবাব দিল। তিনি নট আউট রইলেন ১৬ বলে ৪৪ রান করে। হার্দিক মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি করলেন। গ্যালারিতে তাঁর বান্ধবী মাহেইকা শর্মার উৎসব নজর কেড়েছে অনেকেরই। ২০ ওভারের শেষে ভারতের স্কোর ২৫৬/৪। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ। ২০০৭ সালে ডারবানের সেই ছয় ছক্কার ম্যাচে ২১৮ রান তুলেছিল ভারত। সেই রান টপকে আজ ২৫৬। আর ৫ রান করলেই ভারত করে ফেলত টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ স্কোর। ২০০৭ সালে কেনিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা করেছিল ২৬০।

আজকের পর ভারত খেলবে ১ মার্চ, কলকাতায়। প্রতিপক্ষ ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজ। আজ বিশাল ব্যবধানে জিতে কলকাতার বিমান ধরতে চাইবেন সূর্যরা। রান রেট নামক জুজুকে এখন সামলানোর দায়িত্বই গম্ভীরের ছাত্রদের কাঁধে।