AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Domjur College Burqa Controversy: বোরখা পরা নিয়ে কলেজে ফতোয়া, বিতর্কের মুখে পরে চাইলেন ক্ষমা

Burqa ‘Fatwa’ Remark: ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর আজ দেখা যায়, সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক ছাত্রী তাঁদের অভিভাবকদের সঙ্গে নিয়ে কলেজে এসেছেন। এক অভিভাবক বলেন, "আগে এমন পরিস্থিতি ছিল না, এখন খুব ভয় লাগছে। এভাবে কারও পোশাক নিয়ে ফতোয়া জারি করা মেনে নেওয়া যায় না।"

Domjur College Burqa Controversy: বোরখা পরা নিয়ে কলেজে ফতোয়া, বিতর্কের মুখে পরে চাইলেন ক্ষমা
কলেজে ফতোয়া-বিতর্কImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 08, 2026 | 8:05 PM
Share

হাওড়া:  কলেজে বোরখা পরে ঢোকার ওপর নিষেধাজ্ঞা বা ‘ফতোয়া’ জারির ঘটনায় তীব্র চাঞ্চল্য ডোমজুড় আজাদ হিন্দ ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ে। তবে বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ওই ব্যক্তি। তিনি প্রথমে নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করলেও, ABVP-র তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ওই ব্যক্তি সংগঠনের কেউ নন।

গত ৫ তারিখ নির্বাচনের ফল প্রকাশের পর কলেজের গেটের সামনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) একটি কর্মসূচি চলাকালীন এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “বোরখা পরে কলেজে আসা যাবে না, এটা কোনও মাদ্রাসা নয়।” এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। সেই দিনই এবিভিপি সদস্যরা কলেজের সামনে তৃণমূলের পতাকা ও কাগজপত্রে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ।

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর আজ দেখা যায়, সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক ছাত্রী তাঁদের অভিভাবকদের সঙ্গে নিয়ে কলেজে এসেছেন। এক অভিভাবক বলেন, “আগে এমন পরিস্থিতি ছিল না, এখন খুব ভয় লাগছে। এভাবে কারও পোশাক নিয়ে ফতোয়া জারি করা মেনে নেওয়া যায় না।”

বিতর্ক দানা বাঁধতেই এবিভিপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তি সংগঠনের কেউ নন। যদিও ভিডিয়োতে দেখা গিয়েছে, তিনি যখন স্লোগান দিচ্ছিলেন, তখন উপস্থিত সংগঠনের কেউ প্রতিবাদ করেননি। অভিযুক্ত ব্যক্তি, রাজীব মাহান্ত, নিজেকে বিজেপি সমর্থক বলে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, “আবেগের বশে সেদিন ওরকম বলে ফেলেছিলাম। আমি আমার বক্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী।”

কলেজের অধ্যাপক ডঃ পলাশ বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে জানিয়েছেন, “ভয়ের কোনও কারণ নেই। পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে সাবধান করে দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ সবসময় ছাত্রছাত্রীদের পাশে আছে এবং পঠনপাঠনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সচেষ্ট।”

Follow Us
ভিডিয়োটা দেখুন শুধু, কীভাবে পালিয়ে গেল শুভেন্দুর PA-র খুনীরা
ভিডিয়োটা দেখুন শুধু, কীভাবে পালিয়ে গেল শুভেন্দুর PA-র খুনীরা
হাসতে হাসতে ভবানীপুরের জনতাকে অভিনন্দন জানালেন অমিত শাহ
হাসতে হাসতে ভবানীপুরের জনতাকে অভিনন্দন জানালেন অমিত শাহ
বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা যা জানালেন…
বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা যা জানালেন…
TMC প্রভাবিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ
TMC প্রভাবিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ
'তোলাবাজরা মেয়েদের নোংরা মেসেজ পাঠায়, সবাই সব জেনেও কিছু বলে না'
'তোলাবাজরা মেয়েদের নোংরা মেসেজ পাঠায়, সবাই সব জেনেও কিছু বলে না'
কোহিনূরকে শৃঙ্খলাভঙ্গের নোটিশ ধরাল তৃণমূল
কোহিনূরকে শৃঙ্খলাভঙ্গের নোটিশ ধরাল তৃণমূল
শুধু মুখ্যমন্ত্রী নন, এবার ২ জন হতে পারেন বাংলার উপ-মুখ্যমন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী নন, এবার ২ জন হতে পারেন বাংলার উপ-মুখ্যমন্ত্রী
জানেন শুভেন্দু অধিকারী কী কী খেতে ভালোবাসেন?
জানেন শুভেন্দু অধিকারী কী কী খেতে ভালোবাসেন?
বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'সেলফি তুলে চলে গেল... তখনই মনে হয়েছিল', কোন সন্দেহের কথা বলছেন রচনা
'সেলফি তুলে চলে গেল... তখনই মনে হয়েছিল', কোন সন্দেহের কথা বলছেন রচনা