AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK, IPL 2024: IPL এর আগে খারাপ খবর ধোনির CSKতে, চোটের কবলে টিমের তারকা অলরাউন্ডার

রঞ্জি ট্রফির (Ranji Trophy) গ্রুপ পর্ব শেষ। এ বার নক আউটের পালা। আর নক আউট পর্ব শুরুর আগে হঠাৎই চাপে মুম্বই। একইসঙ্গে চাপে পড়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসও। কারণ চোটের কারণে রঞ্জি ট্রফির বাকি মরসুম থেকে ছিটকে গেলেন এক তারকা অলরাউন্ডার।

CSK, IPL 2024: IPL এর আগে খারাপ খবর ধোনির CSKতে, চোটের কবলে টিমের তারকা অলরাউন্ডার
IPL এর আগে খারাপ খবর ধোনির CSKতে, চোটের কবলে টিমের তারকা অলরাউন্ডারImage Credit: X
| Updated on: Feb 20, 2024 | 1:06 PM
Share

কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy) গ্রুপ পর্ব শেষ। এ বার নক আউটের পালা। আর নক আউট পর্ব শুরুর আগে হঠাৎই চাপে মুম্বই। একইসঙ্গে চাপে পড়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসও। কারণ চোটের কারণে রঞ্জি ট্রফির বাকি মরসুম থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার শিবম দুবে। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, আইপিএলে ধোনির সিএসকেতে খেলা শিবম দুবের (Shivam Dube) সাইড স্ট্রেন চোট রয়েছে। অসমের বিরুদ্ধে রঞ্জিতে মুম্বইয়ের শেষ ম্যাচে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন শিবম।

চলতি রঞ্জি মরসুমে ভালো ছন্দে ছিলেন শিবম দুবে। ৩০ বছর বয়সী অলরাউন্ডার ৪টি ম্যাচে ৪০৭ রান করেছেন। গড় ৬৭.৮৩। রয়েছে ২টি শতরান ও ২টি অর্ধশতরান। হঠাৎ চোটে তাঁর ছিটকে যাওয়া মুম্বইয়ের কাছে বড় ধাক্কার। শিবম দুবের পাঁজরে চোট লেগেছে বলা যেতে পারে। এতে ৪-৬ সপ্তাহ সময় লাগতে পারে পুরো ফিট হতে। ২৩ মার্চ থেকে যদি আইপিএল শুরু হয়, সেক্ষেত্রে প্রথম দিকের কয়েকটা ম্যাচে শিবম দুবের না খেলার সম্ভাবনা থাকছে। গত মরসুমে সিএসকে জার্সিতে শিবম ১৬টি ম্যাচ খেলেছিলেন। তাতে ৪১৮ রান করেছিলেন। ধোনি তাঁর উপর একাধিক ম্যাচে আস্থা রেখেছিলেন। তার প্রতিদান দিয়েছিলেন শিবমও। ২০১৯ সাল থেকে শিবম দুবে আইপিএলে খেলছেন। এখনও অবধি আইপিএলে ৫১টি ম্যাচে শিবম ১১০৬ রান করেছেন।

দেশের হয়ে এখনও অবধি ২১টি টি-২০ ম্যাচ খেলেছেন শিবম দুবে। আর ১টি ওডিআইতে খেলেছিলেন। আন্তর্জাতিক টি-২০তে তিনি নিয়েছেন ৮টি উইকেট। আর করেছেন ২৭৬ রান। ১টি ওডিআইতে তিনি করেছিলেন ৯ রান। উইকেট পাননি। এ বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। তাতে জায়গা করে নিতে মরিয়া শিবম। আইপিএলে ভালো পারফর্ম করলে নির্বাচকরা তাঁকে নিশ্চিতভাবে টিমে নিতেও পারেন।

Follow Us