AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK vs SRH Playing XI IPL 2025: ধোনির মাইলফলকের ম্যাচ, চেন্নাইতে ব্যাকবেঞ্চারের লড়াইয়ে কম্বিনেশন কী?

CSK vs SRH Preview: ধোনি ক্যাপ্টেন্সি নেওয়ার পর কিছুটা পরিবর্তনের ছাপ পাওয়া গিয়েছিল। গত ম্যাচে মুম্বইয়ের মাঠে হারের পর আবারও অস্বস্তি। আজ ঘরের মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

CSK vs SRH Playing XI IPL 2025: ধোনির মাইলফলকের ম্যাচ, চেন্নাইতে ব্যাকবেঞ্চারের লড়াইয়ে কম্বিনেশন কী?
Image Credit: CSK/X
| Updated on: Apr 25, 2025 | 12:53 AM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল। ক্যাবিনেটে পাঁচটি ট্রফি। এ বারের মরসুমে শুরু থেকেই হোঁচট খেয়ে এসেছে চেন্নাই সুপার কিংস। তাদের কাছে সবচেয়ে হতাশার, দুর্গ অর্থাৎ চিপক স্টেডিয়ামে মাত্র একটি জয়। ধোনি ক্যাপ্টেন্সি নেওয়ার পর কিছুটা পরিবর্তনের ছাপ পাওয়া গিয়েছিল। গত ম্যাচে মুম্বইয়ের মাঠে হারের পর আবারও অস্বস্তি। আজ ঘরের মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

পয়েন্ট টেবলে দু-দলই এখন ব্যাকবেঞ্চার। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে জয় ছাড়া বিকল্প নয়। কিন্তু কীভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব, সেই প্রশ্নের উত্তর খুঁজছে দু-দলই। গত দু-ম্যাচে দুই তরুণ ক্রিকেটারের আইপিএল অভিষেক হয়েছে চেন্নাই সুপার কিংসে। আজ কি ডিওয়াল্ড ব্রেভিস অর্থাৎ বেবি এবিরও চেন্নাই জার্সিতে অভিষেক? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর পার্টটাইম স্পিনও কার্যকরী ভূমিকা নিতে পারে। তবে কাকে বাদ দেওয়া হবে, এ বড় কঠিন সিদ্ধান্ত। তেমনই অংশুল কম্বোজকেও ফেরানোর একটা সম্ভাবনা থাকছে।

চিপকে ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদ কম্বিনেশনে বাড়তি স্পিনার যোগ করতে পারে। রাহুল চাহার কিংবা কামিন্দু মেন্ডিস। দ্বিতীয় জনকে খেলালে ঈশান মালিঙ্গাকে বসাতে হবে। আবার রাহুল চাহারের ব্যাটের হাত ভালো নয়। ফলে একটা দ্বিধার জায়গা থাকছেই। মহেন্দ্র সিং ধোনির এটি মাইলফলকের ম্যাচ। কেরিয়ারের ৪০০তম টি-টোয়েন্টিতে নামতে চলেছেন ক্যাপ্টেন কুল। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দ্বাদশ: রাচিন রবীন্দ্র, শেখ রশিদ, আয়ুষ মাহত্রে, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, জেমি ওভার্টন, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, খলিল আহমেদ, মাতিসা পাথিরানা

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দ্বাদশ: অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্য়াট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, রাহুল চাহার/জিশান আনসারি, কামিন্দু মেন্ডিস/ঈশান মালিঙ্গা

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত