AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Axar Patel: অক্ষর প্যাটেলের হাইপ্রোফাইল ডেপুটি! ভাইস ক্যাপ্টেন ঘোষণা করল DC

Delhi Capitals Vice Captain: প্রত্যাশিত ভাবেই অক্ষর প্যাটেলকেই ক্যাপ্টেন ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। এর আগে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেনের পাশাপাশি ভাইস ক্যাপ্টেন ঘোষণা করেছিল। এ বার দিল্লি ক্যাপিটালসও অক্ষরের হাইপ্রোফাইল ডেপুটি ঘোষণা করল।

IPL 2025, Axar Patel: অক্ষর প্যাটেলের হাইপ্রোফাইল ডেপুটি! ভাইস ক্যাপ্টেন ঘোষণা করল DC
Image Credit: PTI FILE
| Updated on: Mar 17, 2025 | 3:44 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সকলের শেষে ক্যাপ্টেন ঘোষণা করেছিল দিল্লি ক্যাপিটালস। প্রাথমিক ভাবে পরিকল্পনায় ছিলেন দু-জন। লোকেশ রাহুল এবং অক্ষর প্যাটেল। যদিও সূত্রের খবর, নেতৃত্ব নিতে চাননি লোকেশ রাহুল। প্রত্যাশিত ভাবেই অক্ষর প্যাটেলকেই ক্যাপ্টেন ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। এর আগে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেনের পাশাপাশি ভাইস ক্যাপ্টেন ঘোষণা করেছিল। এ বার দিল্লি ক্যাপিটালসও অক্ষরের হাইপ্রোফাইল ডেপুটি ঘোষণা করল।

কিছুক্ষণ আগেই দিল্লি ক্যাপিটালসের তরফে ফাফ ডু’প্লেসিকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে। বিরাট কোহলি ভারতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সময়ই আইপিএলের নেতৃত্বও ছেড়ে দিয়েছিলেন। চেন্নাই সুপার কিংস থেকে এসেছিলেন ফাফ ডু’প্লেসি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ক্যাপ্টেন্সি করেছেন ফাফ। ট্রফি না এলেও দুর্দান্ত পারফর্ম করেছে আরসিবি।

আরসিবি ব্যাটিংয়েও ভরসা দিয়েছেন ফাফ। বিরাটের সঙ্গে তাঁর ওপেনিং জুটিই মূলত টেনেছে আরসিবিকে। এ বার আরসিবি তাঁকে রিটেন করেনি। মেগা অকশনে দিল্লি ক্যাপিটালস তাঁকে বেস প্রাইসে নিয়েছে। অক্ষর প্যাটেল প্লেয়ার হিসেবে অভিজ্ঞ হলেও ক্যাপ্টেন্সির দিক থেকে সীমিত। ফাফ ডু’প্লেসির মতো একজন অভিজ্ঞ ডেপুটি থাকায় অক্ষরের নেতৃত্বেও উন্নতি হবে। দিল্লির হয়ে ওপেনিংয়ে দেখা যেতে পারে ফাফ ডু’প্লেসি-জ্যাক ফ্রেজার ম্যাকগুরুককে। লোকেশ রাহুল হয়তো তিনে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?