AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRH vs KKR Playing XI IPL 2025: মরসুমের শেষ ম্যাচে কেকেআরের অস্ত্র মিস্ট্রি স্পিনত্রয়ী!

SRH vs KKR Preview: রাউন্ড টু-তে মুখোমুখি গত বারের দুই ফাইনালিস্ট। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল কেকেআর। রাউন্ড টু-তে নাইট রাইডার্স হয়তো তিন মিস্ট্রি স্পিনারকে নামাতে পারেন।

SRH vs KKR Playing XI IPL 2025: মরসুমের শেষ ম্যাচে কেকেআরের অস্ত্র মিস্ট্রি স্পিনত্রয়ী!
Image Credit: KKR
| Updated on: May 25, 2025 | 1:20 AM
Share

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এ বার প্লে-অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। একই পরিস্থিতি গত বারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদেরও। তারাও দৌড়ে নেই। তবে গত কয়েকটি ম্যাচে ধারাবাহিক ভালো পারফর্ম করছে সানরাইজার্স। আজ দিল্লিতে রাউন্ড টু-তে মুখোমুখি গত বারের দুই ফাইনালিস্ট। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল কেকেআর। রাউন্ড টু-তে নাইট রাইডার্স হয়তো তিন মিস্ট্রি স্পিনারকে নামাতে পারেন।

কেকেআর টিমে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের মতো দুই মিস্ট্রি স্পিনার ছিলেনই। রোভম্যান পাওয়েলের জায়গায় টেম্পোরারি পরিবর্ত হিসেবে মধ্যপ্রদেশের শিবম শুক্লাকে সই করিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মরসুমের শেষ ম্যাচেও এই স্পিনত্রয়ীকে দেখা যেতে পারে। দু-দলের কাছেই হারানোর কিছু নেই। বরং জয় দিয়েই মরসুম শেষ করার দিকে লক্ষ্য।

সানরাইজার্স শিবিরে একটা বিষয়ে অবশ্য নজর থাকবে মহম্মদ সামি। তাঁকে কেন খেলানো হচ্ছে না, পরিষ্কার নয়। ইমপ্যাক্ট তালিকায় রাখা হচ্ছে। সদ্য ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড ঘোষণা হয়েছে। তাতে সামির নাম নেই। ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এখন দেখার, সামিকে খেলানো হয় কি না। দিল্লির পিচে স্পিনাররা সুবিধা পেয়েছে। সানরাইজার্সও বাড়তি স্পিনার খেলাতে পারে।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দ্বাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, হর্ষ দুবে, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, ঈশান মালিঙ্গা, জয়দেব উনাদকাট

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দ্বাদশ: রহমানুল্লা গুরবাজ/লভনীথ সিসোদিয়া, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অজিঙ্ক রাহানে, অংকৃষ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার/মণীশ পান্ডে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, অনরিখ নর্টজে/শিবম শুক্লা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা

Follow Us
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
দিলীপের জেলায় প্রথমবার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
১৯৪৮ সালে কলকাতায় ব্রিটেনের পতাকা দেখে কী করেছিলেন? জানালেন বিমান
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা