AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR vs SRH IPL Match Result: স্টার্কের দাপট, ভেঙ্কটেশ-শ্রেয়সের আইয়ারি; এক সুযোগেই ফাইনাল

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad, আইপিএল 2024: এক দশকের অপেক্ষা কি মিটবে? এর জন্য আরও একটা ম্যাচ জিততে হবে। সেই ট্রফির ম্যাচেই পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারাল কলকাতা। ইনিংসের প্রথম ওভারেই ট্রাভিস হেডের উইকেট ছিটকে শুরুটা করেছিলেন মিচেল স্টার্ক। জোড়া ছয় মেরে ফিনিশ করলেন শ্রেয়স আইয়ার।

KKR vs SRH IPL Match Result: স্টার্কের দাপট, ভেঙ্কটেশ-শ্রেয়সের আইয়ারি; এক সুযোগেই ফাইনাল
Image Credit: BCCI
| Updated on: May 21, 2024 | 11:06 PM
Share

লিগ টেবলে প্রথম দুইয়ে শেষ করার ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকই আছে। প্রথম দুইয়ে থাকা মানে ফাইনালের জন্য দু-বার সুযোগ পাওয়া। এটা একদিক থেকে পজিটিভ মনে হতে পারে। কিন্তু আত্মতুষ্টি ঘিরে ধরলে এটাই নেগেটিভ। অনেক ক্ষেত্রেই দ্বিতীয় সুযোগে পা হড়কানোর সম্ভাবনা থাকে। গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পর আত্মতুষ্টির কোনও জায়গা আসতে দেননি টিমে। তেমনই কে নেই, তা নিয়ে ভাবনাও নয়। ফিল সল্ট দেশে ফেরায় চাপ তৈরি হয়েছিল। সেটা সমর্থকদের মধ্যে। মিচেল স্টার্ক পারফর্ম করতে না পারায়ও অস্বস্তি তৈরি হয়েছিল। গম্ভীর ভরসা রেখেছিলেন। এখন ট্রফি থেকে আর মাত্র এক ধাপ দূরে কেকেআর।

এক দশকের অপেক্ষা কি মিটবে? এর জন্য আরও একটা ম্যাচ জিততে হবে। সেই ট্রফির ম্যাচেই পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটের বিশাল ব্য়বধানে হারাল কলকাতা। ইনিংসের প্রথম ওভারেই ট্রাভিস হেডের উইকেট ছিটকে শুরুটা করেছিলেন মিচেল স্টার্ক। জোড়া ছয় মেরে ফিনিশ করলেন শ্রেয়স আইয়ার। মাঝে দাপট দেখালেন ভেঙ্কটেশ আইয়ার। আমেদাবাদে কেকেআরের আইয়ারি, বিধ্বংসী সানরাইজার্সকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য।

মিচেল স্টার্কের দাপট, স্পিনারদের অনবদ্য বোলিংয়ে ১৫৯ রানেই অলআউট সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম সুযোগেই ফাইনাল নিশ্চিত করতে ১৬০ রান প্রয়োজন ছিল কেকেআরের। অনেক সময় অল্প রানের টার্গেটই চাপ হয়ে দাঁড়ায়। কেকেআর তেমন হতে দেয়নি। গুরবাজ ২৩ ও নারিন ২১ রানে ফেরেন। এরপরই মজবুত জুটি গড়েন ভেঙ্কটেশ ও শ্রেয়স। মাত্র ৪৪ বলে ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুই আইয়ার। ৩৮ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয়।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা