AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRH vs RR IPL Match Result: সানরাইজার্সের বাঁ হাতের কামাল! ফাইনালে KKR-এর সামনে কামিন্সরা

Sunrisers Hyderabad vs Rajasthan Royals, আইপিএল 2024: সানরাইজার্সের ইমপ্যাক্ট প্লেয়ার শাহবাজ আহমেদ এবং পার্টটাইম অভিষেক শর্মার ৮ ওভারের স্পিন। ৪৭ রান দিয়ে ৫ উইকেট এই জুটির। এটাই ম্যাচের রং বদলে দেয়। বিশেষ করে বলতে হয় শাহবাজের কথা। নিয়মিত সুযোগ পান না। এই ম্যাচেও ব্যাটিংয়ে চরম বিপর্যয়ের সময় তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়।

SRH vs RR IPL Match Result: সানরাইজার্সের বাঁ হাতের কামাল! ফাইনালে KKR-এর সামনে কামিন্সরা
Image Credit: BCCI
| Updated on: May 24, 2024 | 11:37 PM
Share

শুরুটা রোলস রয়েসের মতো, ব্যাটিংয়ে খেই হারাল রাজস্থান রয়্যালস। বাঁ হাতের কামালে দুর্দান্ত প্রত্যাবর্তন প্যাট কামিন্সদের। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার ট্রফির ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ট্রফির লড়াইয়ে নামবেন কামিন্সরা। চেন্নাইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচের শুরু থেকে দাপট ছিল রাজস্থান রয়্যালসেরই। ব্যাটিং বিভাগ চাপ সামলাতে পারল না। ধ্রুব জুরেল হাফসেঞ্চুরি করলেও ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হল।

সানরাইজার্সের ইমপ্যাক্ট প্লেয়ার শাহবাজ আহমেদ এবং পার্টটাইম অভিষেক শর্মার ৮ ওভারের স্পিন। ৪৭ রান দিয়ে ৫ উইকেট এই জুটির। এটাই ম্যাচের রং বদলে দেয়। বিশেষ করে বলতে হয় শাহবাজের কথা। নিয়মিত সুযোগ পান না। এই ম্যাচেও ব্যাটিংয়ে চরম বিপর্যয়ের সময় তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়। ১৮ বলে ১৮ রান করেন। রানটা খুবই কম মনে হতে পারে। কিন্তু ক্লাসেনের সঙ্গে ২৫ বলে ৪৩ রানের পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ক্লাসেনের হাফসেঞ্চুরির সৌজন্যেই ১৭৬ রানের টার্গেট সেট করে রাজস্থান রয়্যালস।

অব্যবহৃত পিচ। পরের দিকে শিশিরের প্রভাব থাকবে এই প্রত্যাশাই করেছিলেন রাজস্থান ব্যাটাররা। শুরুটাও দুর্দান্ত হয়। যশস্বী জয়সওয়াল ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। হঠাৎ পরিস্থিতি পাল্টে যেতে লাগল। শাহবাজ আহমেদ ফেরান যশস্বীকে। ২১ বলে ৪২ রান করেন রাজস্থানের বাঁ হাতি ওপেনার। সানরাইজার্স ব্য়াটিংয়ের অন্যতম ভরসা অভিষেক শর্মা এই ম্যাচে রান পাননি। তবে বল হাতে তা পুষিয়ে দিলেন। শিশিরের প্রভাব না থাকায় দুই বাঁ হাতি স্পিনার দাপট দেখান। অভিষেক নেন ২ উইকেট।

শেষ ওভারে ৪২ রানের লক্ষ্য দাঁড়ায় রাজস্থান রয়্যালসের। সানরাইজার্স শিবিরে তখনই সেলিব্রেশন শুরু। ধ্রুব জুরেল ক্রিজে থাকলেও ততক্ষণে কার্যত ম্যাচের ফয়সালা হয়ে গিয়েছে। শেষ অবধি ৭ উইকেটে ১৩৯ রান করে রাজস্থান। ৩৬ রানের জয়ে ফাইনালে সানরাইজার্স।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?