AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big Breaking: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই জসপ্রীত বুমরা, স্কোয়াডে আরও বড় চমক

Champions Trophy 2025, India vs England: জসপ্রীত বুমরার স্ক্যান রিপোর্ট স্বস্তির নয়। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন বুমরা। সিডনি টেস্টের দ্বিতীয় দিন হঠাৎই মাঠ ছাড়েন। সেই চোট এখনও সাড়েনি। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাকে ছাড়াই নামতে হবে ভারতীয় দলকে।

Big Breaking: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই জসপ্রীত বুমরা, স্কোয়াডে আরও বড় চমক
Image Credit: PTI FILE
| Updated on: Feb 12, 2025 | 12:42 AM
Share

ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য অস্বস্তির খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে না জসপ্রীত বুমরাকে। এবার আর সূত্র নয়, বোর্ডের তরফে সরকারি ভাবে ঘোষণা করা হল। জসপ্রীত বুমরার স্ক্যান রিপোর্ট স্বস্তির নয়। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরা। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন বুমরা। সিডনি টেস্টের দ্বিতীয় দিন হঠাৎই মাঠ ছাড়েন। সেই চোট এখনও সাড়েনি। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জসপ্রীত বুমরাকে ছাড়াই নামতে হবে ভারতীয় দলকে।

বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে অর্থাৎ সিডনি টেস্টে চোট পেয়েছিলেন জসপ্রীত বুমরা। দ্রুতই মাঠ থেকে চিকিৎসাকেন্দ্রে যান। ফিরে আসার পরও মাঠে ছিলেন না। এরপর ব্যাট হাতে নামলেও সিডনি টেস্টে আর বোলিং করেননি। তারপর থেকেই ধোঁয়াশা চলছিল বুমরাকে নিয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়। ওয়ান ডে সিরিজেও তাঁকে রাখা হয়নি। তবে বলা হয়েছিল, তৃতীয় ওয়ান ডে-তে খেলতে পারেন জসপ্রীত বুমরা।

বেঙ্গালুরুতে ন্যাশনাল সেন্টার অব এক্সলেক্সে যা এনসিএ নামে পরিচিত ছিল, বুমরার রিহ্যাব চলছিল। তাঁকে বোলিংও করতে দেখা যায়। যদিও অস্বস্তিতে ছিলেন বুমরা। এই পরিস্থিতিতে বুমরাকে খেলানো মানে আরও ঝুঁকি। বেঙ্গালুরুতে ফের স্ক্যান করানো হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, বুমরাকে রিহ্যাব চালিয়ে করতে হবে। তাঁর ম্যাচ ফিট হতে আরও সময় লাগবে।

এর আগে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একই পরিস্থিতি হয়েছিল। তাঁকে নিয়ে তাড়াহুড়ো করা হয়েছিল। যে কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন বুমরা। পিঠের অস্ত্রোপচারও করাতে হয়। এ বারও একই চোট বুমরার। ফলে বোর্ডের তরফে ঝুঁকি নেওয়ার জায়গা নেই।

ইমেলে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জসপ্রীত বুমরার পরিবর্তে স্কোয়াডে যোগ করা হয়েছে তরুণ পেসার হর্ষিত রানাকে। চমকের এখানেই শেষ নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ যশস্বী জয়সওয়াল। তরুণ ওপেনারের পরিবর্তে মূল স্কোয়াডে যোগ করা হয়েছে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে। রিজার্ভে রাখা হয়েছে-শিবম দুবে, যশস্বী এবং মহম্মদ সিরাজকে।

Follow Us